10.4 C
London
March 20, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

২৯ অক্টোবর থেকে ভারতে ফ্লাইট চালু করবে বিমান

নিউজ ডেস্ক: এয়ার বাবল চুক্তির অধীনে দীর্ঘ ৭ মাস পর ভারতের দিল্লি ও কলকাতায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দিল্লিতে ২৯ অক্টোবর থেকে ও কলকাতায় ১ নভেম্বর থেকে ফ্লাইট চালু করবে বিমান। এছাড়া ভারতে গমনের পর নিজ খরচে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে যাত্রীদের। এছাড়াও করোনা পরীক্ষা করে বাংলাদেশ থেকে যেতে হবে। করোনা পরীক্ষা ও ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com-এ পাওয়া যাবে।  

২২ অক্টোবর ২০২০
এনএইচ

আরো পড়ুন

শেখ হাসিনার শোক, ‘খালেদা জিয়ার মৃত্যু অপূরণীয় ক্ষতি’

খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা ও তারেক রহমানের দেশে অনুপস্থিতিঃ রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে বিএনপি

ক্ষমতাচ্যুত আওয়ামী দূর্নীতিবাজদের ৪০০ মিলিয়নের ইউকে সাম্রাজ্যের খোঁজ