4.7 C
London
March 20, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

অনাস্থা ভোটের মুখে বরিস জনসন

অনাস্থা ভোটের মুখে পড়ছেন বরিস জনসন। তার বিরুদ্ধে আজই (সোমবার) অনাস্থা প্রস্তাব নিয়ে ভোট হবে। বিবিসির খবর অনুসারে, সংসদে বরিসের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাবের জন্য দলের অন্তত ৫৪ জন সংসদ সদস্যের সম্মতি প্রয়োজন ছিল যা পূরণ হয়েছে।

 

দলের ১৯২২ কমিটির চেয়ারম্যানের কাছে ১৫ শতাংশ সংসদ সদস্য চিঠি দিয়ে অনাস্তা ভোটের অনুরোধ জানিয়েছেন।

 

সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে ভোট অনুষ্ঠিত হবে। ভোটের ফলাফল তাৎক্ষণিক জানানো হবে।

 

লকডাউনের মধ্যে নিজের সরকারি বাসভবনে আসর জমিয়ে বেকায়দায় পড়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। তার এই কেলেঙ্কারি ‘পার্টিগেট’ নামে পরিচিতি পেয়েছে। এ ঘটনায় নিজ দল কনজারভেটিভ পার্টির জ্যেষ্ঠ এমপিরা বরিসের নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়েছেন।

 

৬ জুন ২০২২
এনএইচ

আরো পড়ুন

ব্যর্থ আশ্রয়প্রার্থীদের নির্বাসন প্রক্রিয়া দ্রুত করতে ব্র্যাভারম্যানকে আহ্বান!

ইউরোপ ভ্রমণের জন্য নাগরিকদের ই-গেইট ব্যবহারের চুক্তি করতে উদগ্রীব যুক্তরাজ্য

বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর বাড়ির সামনে বিক্ষোভ