11.6 C
London
October 12, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

আইন কমিশন থেকে এ বি এম খায়রুল হকের পদত্যাগ

আইন কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।

মঙ্গলবার রাতে তার ব্যক্তিগত কর্মকর্তা পদত্যাগের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ২০১৩ সালের ২৩ জুলাই তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। এ পদে তিনি বাংলাদেশের প্রধান বিচারপতির প্রাপ্য বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধাদি পেয়ে আসছিলেন। পরবর্তী ২০১৬,২০১৯ ও সর্বশেষ ২০২২ সালে তিন বছর করে আবারও নিয়োগ পেয়ে দায়িত্ব পালন করে আসছিলেন।

বিচারপতি এ বি এম খায়রুল হক ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১১ সালের ১৭ মে তিনি অবসরে যান।

এম.কে
১৪ আগস্ট ২০২৪

আরো পড়ুন

খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা ও তারেক রহমানের দেশে অনুপস্থিতিঃ রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে বিএনপি

‘সিলিকন রিভার’ স্বপ্ন বাস্তবায়নঃ বাংলাদেশে গড়া হবে বিশ্বের ১২তম সেমিকন্ডাক্টর হাব

নিউজ ডেস্ক

বন্যার্তদের জন্য ১১ লক্ষাধিক টাকা দিলেন রোহিঙ্গা শরণার্থীরা