17.7 C
London
September 9, 2026
TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশযুক্তরাজ্য (UK)

আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের কাউন্সিল সম্পন্ন

আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের জেনারেল মিটিং ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে বিভিন্ন শাখার ডেলিগেশনদের সম্মতিতে ২০২৬-২০২৯ সেশনের জন্য ১৭ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।

গত রবিবার স্থানীয় একটি হলে আয়োজিত এ কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহর সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ফরিদ আহমদ চৌধুরী।

এ ছাড়া অবজারভার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেন্ট্রাল দায়িত্বশীল হযরত মাওলানা ফখরুল হাসান রুতবাহ, হযরত মাওলানা সালমান আহমদ চৌধুরী এবং মাওলানা মো. আবদুল কুদ্দুছ।

কাউন্সিলে ২০২৬-২০২৯ সেশনের জন্য হাফিয মাওলানা হেলাল উদ্দিনকে সভাপতি এবং মাওলানা খায়রুল হুদা খানকে জেনারেল সেক্রেটারি নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত কমিটিতে তিনজনকে ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে। তারা হলেন—মাওলানা মো. আবদুল কালাম, মাওলানা মো. কুতুব উদ্দিন ও মাওলানা নজরুল ইসলাম।

গিলমান বাকি বিল্লাহকে জয়েন্ট সেক্রেটারি এবং মুবাশ্বির আলীকে ট্রেজারার নির্বাচিত করা হয়েছে। অর্গানাইজিং সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন হাফিয শামসুজ্জামান সুহেল।

প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি হয়েছেন মাওলানা বেলালুর রহমান। এডুকেশন অ্যান্ড কালচারাল সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন হাবিবুর রহমান হুমায়েদ। ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা মিজানুর রহমান।

ওয়েলফেয়ার সেক্রেটারি হয়েছেন মাওলানা আবদুল কুদ্দুছ এবং মেম্বারশিপ সেক্রেটারি নির্বাচিত হয়েছেন হাফিয দেলওয়ার হাসান সুমন।

কমিটির এক্সিকিউটিভ মেম্বার হিসেবে রয়েছেন কারী খলিল আহমদ রওনক, কারী আবদুল আহাদ, হাফিয সায়েম হোসাইন ও হাফিয রায়হান আহমদ।

কাউন্সিলের মাধ্যমে ২০২৬-২০২৯ সেশনের জন্য গঠিত নতুন কমিটি গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনে আনজুমানে আল ইসলাহ ইউকের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

দুবাইয়ে স্থায়ী হচ্ছেন সাবেক ইংল্যান্ড তারকাঃ যুক্তরাজ্যের করব্যবস্থার কঠোর সমালোচনা

যুক্তরাজ্যে সন্তান জন্ম দিতে গিয়ে বড় ঝুঁকিতে এশীয় নারীরা, সচেতন নন অনেক স্বাস্থ্যকর্মী

যুক্তরাজ্যে ‘সংখ্যালঘুরাই বেশি খুনি’—এমন ধারণা ভুলঃ গবেষণায় উঠে এলো বাস্তব চিত্র