15.9 C
London
June 10, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

আমাকে না বলে সর্বোচ্চ নেতা নির্বাচন করলে ইরানে আবার যুদ্ধঃ ট্রাম্প

গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র ইরানে একটি অসম যুদ্ধ চাপিয়ে দিয়েছে। তারা ইসলামি প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনিকেও হত্যা করেছে। এবার নতুন নেতা নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

‘অ্যাক্সিওস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর পরবর্তী নেতা নির্বাচনে তাকে ব্যক্তিগতভাবে যুক্ত হওয়া উচিত বলে তিনি বিশ্বাস করেন।

ট্রাম্প বলেন, মার্কিন সম্পৃক্ততা ছাড়া ইরান যদি কোনো উত্তরসূরি নিয়োগের চেষ্টা করে, তবে তারা কেবল ‘সময় নষ্ট’ করছে।

তিনি স্বীকার করেছেন যে, নিহত সর্বোচ্চ নেতা আলী খামেনির ছেলে মোজতবা খামেনিকে ব্যাপকভাবে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। তবে ট্রাম্প জানান, তিনি এই নেতা নির্বাচন প্রক্রিয়ার ফলাফল মেনে নেবেন না।

ট্রাম্প বলেন, ‘খামেনির ছেলে একজন গুরুত্বহীন ব্যক্তি। এই নিয়োগ প্রক্রিয়ায় আমাকে যুক্ত হতে হবে।’

তিনি বলেন, আগের নেতৃত্বের নীতি অনুসরণ করবেন এমন কোনো নতুন ইরানি নেতাকে তিনি প্রত্যাখ্যান করবেন।

মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, এমনটা করলে ‘পাঁচ বছরের মধ্যে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধের ঝুঁকি তৈরি হবে।

তিনি বলেন, ‘খামেনির ছেলে আমার কাছে গ্রহণযোগ্য নন। আমরা এমন কাউকে চাই যিনি ইরানে সম্প্রীতি ও শান্তি ফিরিয়ে আনবেন।’

সূত্রঃ আলজাজিরা

এম.কে

আরো পড়ুন

ইরান–ইসরায়েল সংঘাতের প্রভাব যুক্তরাষ্ট্রেঃ যুদ্ধবিরোধী কণ্ঠ দমনে পুলিশি পদক্ষেপ

হরমুজে ইরানের অনুমোদিত পথেই চলতে হবে জাহাজ, নইলে ‘কঠোর জবাব’: আইআরজিসি

বিদেশি কর্মী টানতে ভিসার সংখ্যা ৩০ গুণ বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া