12.4 C
London
October 10, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

আয়করমুক্ত সুবিধা পেল আস-সুন্নাহ ফাউন্ডেশন

আগামী ৫ বছরের জন্য দানকৃত আয় থেকে কর অব্যাহতি দেওয়া হয়েছে দাতব্য সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশনকে। তবে আয়কর রিটার্ন দাখিল করতে হবে অলাভজনক এই প্রতিষ্ঠানটিকে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড থেকে এ সম্পর্কিত এক প্রজ্ঞাপন জারি হয়।

২০১৭ সালে সংস্থাটি প্রতিষ্ঠা করেন জনপ্রিয় ইসলামিক শায়খ আহমাদুল্লাহ। দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ব্যাপক আলোচনায় আসে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

উল্লেখ্য, আস-সুন্নাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়াহ ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিত সেবামূলক সরকার-নিবন্ধিত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি মহানবি হজরত মুহাম্মদ (সা.)-এর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, সমাজ-সংস্কারসহ বিভিন্ন কর্মসূচি পালন, সর্বোপরি একটি আদর্শ কল্যাণসমাজ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কুরআন ও সুন্নাহভিত্তিক জীবন ও সমাজ গঠন করা এবং বিশুদ্ধ ইলমের প্রচার ও বিস্তার আস-সুন্নাহ ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য।

এম.কে
১৩ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

প্রধানমন্ত্রী-মন্ত্রী-এমপি পদে দুইবারের বেশি নয়, কমিশনে প্রস্তাব

‘চিকেন্স নেক’ ও ব্রহ্মপুত্রের তলায় সুড়ঙ্গঃ উত্তর-পূর্বে কৌশলগত বলয় শক্ত করছে ভারত

দলীয় নেতাকর্মীদের অন্যায় বরদাশত নয়—মিষ্টির পদত্যাগে প্রধানমন্ত্রীর কঠোর বার্তা