TV3 BANGLA
আন্তর্জাতিকআমেরিকা

ইরানের হামলায় সিআইএ-সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্যবস্তু হওয়ার দাবি

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে একটি দাবি, যেখানে বলা হচ্ছে—ইরান উপসাগরীয় অঞ্চলে সিআইএর একটি “গোপন ভূগর্ভস্থ কার্যালয়ে” হামলা চালিয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM)-কে হতবাক করে দিয়েছে। তবে আন্তর্জাতিক গণমাধ্যম ও মার্কিন কর্মকর্তাদের প্রকাশিত তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, দাবিটির কিছু অংশ বাস্তব ঘটনার সঙ্গে মিল রয়েছে।

রয়টার্সসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সঙ্গে সংশ্লিষ্ট একাধিক গোপন স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে। মার্কিন কর্মকর্তারাও হামলার বিষয়টি স্বীকার করেছেন। তবে নিরাপত্তাজনিত কারণে এসব স্থাপনার অবস্থান, প্রকৃতি কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রকাশ করা হয়নি।

অন্যদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, ইরান একটি “সিআইএর গোপন ভূগর্ভস্থ কার্যালয়” সম্পূর্ণ ধ্বংস করেছে। কিন্তু এ ধরনের নির্দিষ্ট কোনো স্থাপনা ধ্বংস হওয়ার বিষয়ে এখন পর্যন্ত মার্কিন সরকার বা নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম কোনো তথ্য প্রদান করেনি।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো বর্তমানে তদন্ত করছে হামলার লক্ষ্য নির্ধারণে রাশিয়া ইরানকে কোনো ধরনের গোয়েন্দা তথ্য বা প্রযুক্তিগত সহায়তা দিয়েছিল কি না। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনার মধ্যে বিভিন্ন পক্ষের দাবি ও পাল্টা দাবির পাশাপাশি সামাজিক মাধ্যমে বিপুল পরিমাণ তথ্য ছড়িয়ে পড়ছে।

সর্বশেষ পরিস্থিতিতে নিশ্চিতভাবে বলা যায়, ইরানের হামলায় সিআইএ-সংশ্লিষ্ট কিছু স্থাপনা লক্ষ্যবস্তু হওয়ার তথ্য প্রকাশিত হয়েছে। তবে তা আমেরিকার কি পরিমাণ ক্ষতি করেছে তা এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয় নাই।

সূত্রঃ ইরান মিলিটারি পেইজ\ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

সরকারি টাকায় প্রেমিকা নিয়ে বিলাসবহুল ভ্রমণ, বিপাকে এফবিআই প্রধান

হরমুজ প্রণালী থেকে টোল আদায় শুরু করল ইরানঃ জমা হলো কেন্দ্রীয় ব্যাংকে

লন্ডনে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনায় বসছে সোমবার