21.3 C
London
June 29, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

যুদ্ধ নয়, সংলাপেই সমাধান—ইরানকে চীনের পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে দ্রুত শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনালাপে নিজেদের এই অবস্থানের কথা জানান।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার অনুষ্ঠিত ওই ফোনালাপে ওয়াং ই বলেন, ‘লড়াইয়ের চেয়ে কথা বলা সবসময়ই ভালো।’ যদিও এর আগে, যেকোনো পরিস্থিতিতে দেশটির পাশে থাকার বার্তা দিয়ে আসছিল চীন।

ওয়াং ই এবার জোর দিয়ে বলেন, সব ধরনের সংঘাত সংলাপ ও আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত, শক্তি প্রয়োগের মাধ্যমে নয়।

অন্যদিকে, বুধবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, আব্বাস আরাঘচি এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর—বিশেষ করে চীন ও রাশিয়ার—কাছে ইরানের প্রত্যাশা, তারা যেন যুক্তরাষ্ট্রের ‘অপব্যবহার’ ঠেকাতে কার্যকর ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘আগ্রাসনের’ বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্যও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।

সূত্রঃ প্রেস টিভি

এম.কে

আরো পড়ুন

মুইজ্জুকে নিয়ে ভারতের ভয়ংকর ষড়যন্ত্রের তথ্য ফাঁস করল ওয়াশিংটন পোস্ট

বৈশ্বিক উষ্ণায়নে যেভাবে আক্রান্ত ইউরোপের কৃষি শ্রমিকেরা

মমি হয়ে যাবে তাদের লাশ