TV3 BANGLA
আন্তর্জাতিকযুক্তরাজ্য (UK)

ইরানে হামলায় মার্কিন বাহিনীকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলো যুক্তরাজ্য

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা আরও বাড়ছে। ইরানি স্থাপনা ও অবস্থানে সম্ভাব্য হামলার প্রেক্ষাপটে মার্কিন বাহিনীকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য।

 

শুক্রবার (২০ মার্চ) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র এখন থেকে হরমুজ প্রণালিতে জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানের লক্ষ্যবস্তুতে প্রতিরক্ষামূলক অভিযানে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে পারবে।

ডাউনিং স্ট্রিট জানিয়েছে, যুক্তরাজ্য সরাসরি কোনো হামলায় অংশ নেবে না এবং তাদের নীতি অপরিবর্তিত থাকবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হলেও এটি শুধুই প্রতিরক্ষামূলক সহায়তার অংশ।

এর আগে ব্রিটিশ স্বার্থ বা জীবন হুমকির মুখে পড়তে পারে—এমন ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে সেই সহযোগিতা আরও বিস্তৃত করা হলো।

ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, হরমুজ প্রণালিতে জাহাজে হামলার কাজে ব্যবহৃত সক্ষমতাগুলোকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র এখন ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে পারবে—এ বিষয়ে মন্ত্রীরা একমত হয়েছেন।

বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালিকে কেন্দ্র করে এই ধরনের সামরিক সহযোগিতা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল ও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে।

সূত্রঃ আল জাজিরা

এম.কে

আরো পড়ুন

লন্ডনে হঠাৎ বন্যা, টানেলে ট্রেন চলাচল বন্ধ

বক্সিং ডে ইংল্যান্ডের বিভিন্ন স্টোর খোলা থাকবে, চলবে বিশেষ ডিসকাউন্ট অফার

নিউজ ডেস্ক

ধূমপান বন্ধে সাইটিসিন পিল কার্যকর প্রমাণিত, যুক্তরাজ্যে অনুমোদন