18.6 C
London
August 16, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

“ইহুদিদের কষ্ট বুঝতে চোখ খুলুন”—লন্ডনের হামলার পর প্রধানমন্ত্রীর বার্তা

লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় ছুরিকাঘাতের ঘটনায় ব্রিটেনের ইহুদি সম্প্রদায়ের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, এই ঘটনার পর অনেক ইহুদি নাগরিক নিজেদের নিরাপত্তা ও এই সমাজে তাদের অবস্থান নিয়ে ভীত ও অনিশ্চয়তায় ভুগছেন।

বুধবার সংঘটিত এই হামলায় ৩৪ বছর বয়সী শ্লোইমে র্যান্ড এবং ৭৬ বছর বয়সী মোশে শাইন নামে দুই ইহুদি ব্যক্তি আক্রান্ত হন। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটিকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে তদন্ত করছে এবং এর পেছনের উদ্দেশ্য ও সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।

ডাউনিং স্ট্রিট থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বক্তব্যে প্রধানমন্ত্রী স্টারমার বলেন, “ইহুদি সম্প্রদায়ের কষ্ট ও যন্ত্রণা বুঝতে আমাদের সবাইকে চোখ খুলে তাকাতে হবে।” তিনি এ ধরনের হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং ভুক্তভোগীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ঘৃণাজনিত অপরাধ বৃদ্ধি পাওয়ায় সংখ্যালঘু সম্প্রদায়গুলোর মধ্যে উদ্বেগ বাড়ছে। এই ঘটনার পর নিরাপত্তা জোরদার এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে।

পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

প্রধানমন্ত্রীত্বের লড়াই থেকে সরে দাঁড়ালেন বরিস জনসন

অনলাইন ডেস্ক

অবৈধ অভিবাসন নিরুৎসাহিত করতে নতুন পদক্ষেপঃ নিরাপদ পথে শরণার্থীদের গ্রহণ করবে যুক্তরাজ্য

শিশুদারিদ্র্যে শীর্ষে থাকা বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলরদের বেতন বৃদ্ধি