15.3 C
London
October 10, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

এনসিপিকে নিয়ে রাশেদ খাঁনের ফেসবুক পোস্টঃ হ্যাঁ, এটাই জামায়াত! পুরোপুরি খেলে দিলো

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। জামায়াত সাদিক কায়েমকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে, আর এনসিপি আসিফ মাহমুদকে আগেই প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। এর কারনে একই জোটের এই দুই দলের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দলীয় সূত্র বলছে, জামায়াত ঢাকা দক্ষিণে সাদিক কায়েমকে মেয়র প্রার্থী করতে চায়। তবে ছাত্রশিবির বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম শিবিরে থাকাবস্থায় কোনো দলের হয়ে প্রার্থী হওয়ার সুযোগ নেই।

এ বিষয়ে বিএনপি নেতা রাশেদ খান ফেসবুকে লিখেছেন, ‘শোনা যায় জাতীয় নির্বাচনের সময় আসিফ মাহমুদকে ঢাকা-১০ আসন ছাড় দেয়নি জামায়াতে ইসলামী। এক্ষেত্রে তার বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারে থাকাকালীন সময়ের অভিযোগগুলো সামনে আনে জামায়াত। এমনকি আসিফ মাহমুদকে আসন ছাড়ার জন্য স্বয়ং তৎকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জামায়াতের আমিরকে কল করেছিলেন। তবুও জামায়াতের আমির রাজি হননি।’

তিনি আরও লেখেন, ‘সত্যি বলতে বিএনপিও আসিফ মাহমুদকে ঢাকা-১০ আসন ছাড়েনি। এজন্য তাকে শেষমেশ এনসিপিতে যোগ দিতে হয়েছে।এবার এনসিপির সঙ্গে কোন আলোচনা না করেই জামায়াত ভিপি সাদিক কায়েমকে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করল। জানি না, এবার জোটে টানাপোড়েন সৃষ্টি হয় কিনা এবং এনসিপি এজন্য জামায়াতকে মুনাফেক বলে কি না।’

এবার দেখা যাক, এনসিপি কতোটুকু আসিফ মাহমুদের পাশে দাঁড়ায়। খেলা যে চলছে কোন লেভেলে… তুমি আমাকে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হিসেবে অধ্যাদেশ পাশ করাতে ভোট দিবা, আর আমি কেন খেলব না! হ্যা, এটাই জামায়াত! পুরোপুরি খেলে দিলো, লিখে পোস্ট শেষ করেন তিনি।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

বাংলাদেশ থেকে চিকিৎসক-নার্স নেওয়ার ঘোষণা সৌদির

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

নকল বন্ধে এসএসসি পরীক্ষার ‘রুটিন না’ দেওয়ার খবর, যা বলল শিক্ষা মন্ত্রণালয়