12.1 C
London
May 13, 2026
TV3 BANGLA
শিল্প-সাহিত্যশীর্ষ খবর

ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ ডিবেটিং চ্যাম্পিয়নশিপ জিতল বাংলাদেশ

বেলগ্রেড ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ ডিবেটিং চ্যাম্পিয়নশিপ (ডব্লিউইউডিসি) ২০২২ এর ওপেন ফাইনাল জিতেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘ব্র্যাক এ’ দলের সাজিদ আসবাত খন্দকার এবং সৌরদীপ পাল।

 

প্রতিযোগিতায় বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অপজিশনে ছিল প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুর এবং এটিইউএন ম্যানিলা। ব্রিটিশ সংসদীয় ফরমেটের ডিবেটে ওপেনিং ওপোজিশন হিসেবে ডিবেট করেছে ব্র্যাক। তাদের বিপরীতে ওপেনিং গর্ভমেন্ট ছিল প্রিন্সটন ইউনিভার্সিটি।

বিতর্কের বিষয় ছিল ‘This House Supports a decline in global reliance on the dollar’ আর এবারের বিতর্ক প্রতিযোগিতার আয়োজক ছিল বেলগ্রেড।

 

ডব্লিউইউডিসিকে ‘বিতর্কের বিশ্বকাপ’ বলা হয়। সাজিদ ও সৌরদীপের দলই বাংলাদেশের প্রথম দল, যারা এই বর্ণাঢ্য ইভেন্টের শিরোপা জিতেছে।

 

৩০ জুলাই ২০২২
এনএইচ

আরো পড়ুন

লকডাউনবিরোধী প্রতিবাদে গুলি চালালো ডাচ পুলিশ (ভিডিও)

অনলাইন ডেস্ক

ব্যাংকের ৪৮৭৭ কোটি টাকা সুদ মওকুফ পেলেন ‘বিশেষ ব্যবসায়ীরা’

অনলাইন ডেস্ক

একবিংশ শতাব্দীতে ১৮ শতকের জীবন কাটাচ্ছে যুক্তরাজ্যের লাখের উপর শিশু