11.4 C
London
April 30, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

করিডোরেই রোগীর মৃত্যুঃ ভয়াবহ সংকটে যুক্তরাজ্যের NHS

ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস (NHS) বর্তমানে ইতিহাসের অন্যতম ভয়াবহ সংকটের মুখে। হাসপাতালগুলোতে বেড সংকট এতটাই তীব্র যে বহু রোগীকে করিডোরে চিকিৎসা দিতে হচ্ছে, এমনকি সেখানেই মৃত্যুর ঘটনাও ঘটছে বলে জানিয়েছেন একাধিক NHS হুইসেলব্লোয়ার। পরিস্থিতিকে “সম্পূর্ণ অনিরাপদ” বলে আখ্যা দিয়েছেন স্বাস্থ্যকর্মীরা।

ITV News–এর এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, তথাকথিত “corridor care” আর কেবল শীতকালীন চাপের বিষয় নয়। বরং সারা বছর ধরেই ব্রিটেনজুড়ে হাসপাতালগুলোতে এই অমানবিক চিত্র নিয়মিত বাস্তবতায় পরিণত হয়েছে। জরুরি বিভাগে রোগীর চাপ সামাল দিতে না পেরে করিডোর, স্টোররুম এমনকি অপ্রস্তুত জায়গায় রোগীদের রাখা হচ্ছে।

Royal College of Emergency Medicine–এর তথ্য অনুযায়ী, শুধুমাত্র গত গ্রীষ্মকালেই দীর্ঘ সময় Accident and Emergency (A&E) বিভাগে অপেক্ষার সঙ্গে যুক্ত প্রায় ৫ হাজার রোগীর মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, সময়মতো চিকিৎসা না পাওয়াই এসব মৃত্যুর অন্যতম প্রধান কারণ।

একজন A&E কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, পরিস্থিতি এতটাই বিশৃঙ্খল যে রোগী ও স্টাফ—উভয়ই প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে কাজ করছেন। পর্যাপ্ত বেড, জনবল ও রিসোর্সের অভাবে জরুরি চিকিৎসার ন্যূনতম মান বজায় রাখাও অনেক সময় অসম্ভব হয়ে পড়ছে।

সূত্রঃ আইটিভি

এম.কে

আরো পড়ুন

আই ব্যবহার করে বর্জ্য রিসাইক্লিংয়ের যুদ্ধে যোগ দিচ্ছে যুক্তরাজ্যের এক স্টার্টআপ কোম্পানি

যুক্তরাজ্যে ছুরিকাঘাতের ঘটনায় শিশুসহ ৮ জন আহত

ব্রিটেনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের এসাইলাম আবেদন বাড়ছে আশঙ্কাজনক হারে