13.8 C
London
October 10, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা ও তারেক রহমানের দেশে অনুপস্থিতিঃ রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে বিএনপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হঠাৎ গুরুতর অসুস্থতা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মহল ও সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এ সময় খালেদা জিয়ার একমাত্র জীবিত পুত্র, বিএনপি নেতা তারেক রহমান দেশে ফেরেননি। তিনি বলেছেন, দেশে ফেরার সিদ্ধান্ত শুধুমাত্র তার ওপর নির্ভর করছে না, যাতে বোঝা যায় বিষয়টিতে জড়িত আরও কিছু রাজনৈতিক ও নিরাপত্তাগত বিষয়।

এই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুত্বপূর্ণ আরেকটি বক্তব্য আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জয় উল্লেখ করেছেন, দেশে কিছু বিদেশি শক্তি ও দেশীয় ষড়যন্ত্রকারীদের মাধ্যমে রাজনৈতিক দলের ওপর প্রভাব বিস্তার করা হচ্ছে। তিনি বলেন, ‘মাইনাস টু ফর্মুলা’ প্রয়োগ করে আদালতের মাধ্যমে আওয়ামী লীগের প্রভাব কমানোর চেষ্টা হয়েছে। জয় আরও বলেছেন, বিএনপি ও আওয়ামী লীগের বাইরে আর কোনো দলের ভোট নেই।

অন্যদিকে, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি তারেক রহমান দেশে আসতে চান, তাহলে আউটপাস ইস্যু করা সম্ভব। তবে নেটিজেনরা প্রশ্ন তুলছেন, একজন নাগরিককে কেন দেশে ফেরার জন্য আউটপাসের প্রয়োজন, এবং তার পাসপোর্ট কেন সহজে ইস্যু হচ্ছে না। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ও নিয়ে প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতি হতে নেটিজেনরা মন্তব্য করেছেন, কিছু পক্ষ চাইছে তারেক রহমান দেশে না ফিরুক।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, খালেদা জিয়ার হঠাৎ অসুস্থতা ও তারেক রহমানের অনুপস্থিতি অনেক বিষয়ে পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে না। অন্য রাজনৈতিক দলগুলো, যেমন জামাত বা এনসিপি, তুলনামূলকভাবে অতি নগণ্য অবস্থানে আছে। আগামী তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্বাচনী হাওয়া এখনও লক্ষ্য করা যাচ্ছে না।

সব মিলিয়ে, রাজনৈতিক উত্তেজনা, চক্রান্ত ও নির্বাচনের অস্থির পরিস্থিতিতে এখন দেখার বিষয়, কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন

৭০ দেশের হাফেজদের হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের আনাস

ড. ইউনূসকে ঘিরে ভবিষ্যৎ ভাবনাঃ রাষ্ট্রপতি পদ কি সমাধান হতে পারে