10.4 C
London
April 24, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

গুজরাটে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনায় ব্রিটিশ ও ভারতীয় নাগরিক সহ ১০৫ জন নিহত

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে আজ সকালে একটি এয়ার ইন্ডিয়া বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান ভয়াবহভাবে বিধ্বস্ত হয়েছে। লন্ডন গ্যাটউইকের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটি প্রযুক্তিগত ত্রুটির কারণে জরুরি অবতরণ করতে গিয়ে বিধ্বস্ত হয়। বিমানটিতে মোট ২৪২ জন যাত্রী ছিলেন।

সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত ১০৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই ভারতীয় ও ব্রিটিশ নাগরিক বলে আশঙ্কা করা হচ্ছে। বিমানটিতে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান যাত্রী ছিলেন।

দুর্ঘটনার স্থানটি একটি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ছাত্রাবাসের খুব কাছাকাছি হওয়ায় অতিরিক্ত প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ওই ছাত্রাবাসের ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থীর মৃত্যু হতে পারে।

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘ফ্লাইট AI171, আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইকের পথে ছিল, এবং এটি আজ, ১২ জুন ২০২৫ তারিখে একটি দুর্ঘটনায় পড়েছে। আমরা ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি এবং দ্রুত আমাদের ওয়েবসাইটে তথ্য হালনাগাদ করা হবে।’

প্রত্যক্ষদর্শীদের তোলা ছবিতে দেখা যায়, দুর্ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উঠছে এবং চারদিকে আগুন জ্বলছে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে উদ্ধারকাজে বাধা সৃষ্টি হয়েছে।

এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গেছে, ফ্লাইটটি জরুরি অবতরণের আগে জ্বালানি নির্গমন করতে পারেনি, যা বড় ধরনের বিস্ফোরণ এবং আগুন লাগার প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।

এদিকে, লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে মেট্রো পত্রিকার প্রতিবেদক নোরা মাইক্কানেন জানান, ‘বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।’

এই মর্মান্তিক দুর্ঘটনায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ব্রিটিশ ও ভারতীয় কর্তৃপক্ষ নিহত নাগরিকদের পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছে।

সূত্রঃ মেট্রো

এম.কে
১২ জুন ২০২৫

আরো পড়ুন

শক্তিশালী হয়েছে নেদারল্যান্ডসের পাসপোর্ট, ১৯১ দেশে ভিসা মুক্ত ভ্রমণ সুবিধা

মালয়েশিয়ার স্টোরে মোজায় আল্লাহর নাম, ৮৮ লাখ ডলারের মামলা

শাটডাউনে অচল আকাশপথঃ যুক্তরাষ্ট্রে একদিনে বাতিল ১,৪০০ ফ্লাইট, আরও খারাপের আশঙ্কা