TV3 BANGLA
বাংলাদেশ

জাতীয় পরিচয়পত্রের সেবা নিয়ে সুসংবাদ

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সব ধরনের সেবা পেতে এখন থেকে নির্বাচন কমিশনের হটলাইন নম্বর ১০৫-এ টোল ফ্রি কথা বলা যাবে।

সোমবার (২৮ অক্টোবর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক শরীফুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ সেবা মিলবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ভোটার নিবন্ধন, এনআইডি সংশোধন, ভোটার ঠিকানা পরিবর্তনসহ নাগরিক সেবায় জেলা, উপজেলা ও থানা অফিসে যোগাযোগ করা যাবে।

সেই সঙ্গে প্রয়োজনে নির্বাচন কমিশন হটলাইন ১০৫-এ টোল ফ্রি সেবা নেয়ার অনুরোধ জানায় ইসি।

এম.কে
২৮ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

ছাত্র-জনতার বিজয় যেন হাতছাড়া না হয়ঃ উদীচী

সিলেটে মেয়রের বিরুদ্ধে হিজড়াদের মানববন্ধন

অনলাইন ডেস্ক

আসিফ মাহমুদের পোস্ট ভারতে নিষিদ্ধের অভিযোগঃ মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন