12 C
London
October 12, 2026
TV3 BANGLA
শীর্ষ খবরস্পোর্টস

জুয়ার ওয়েবসাইটে অ্যাম্বাসেডর সাকিব!

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে জানান, একটি ওয়েবসাইটের অ্যাম্বাসেডর হয়েছেন। এরপরই চারিদিকে বইছে সমালোচনার ঝড়। ওই ওয়েবসাইটের নাম বেটউইনারনিউজ, যা একটি বেটিং ভিত্তিক ওয়েবসাইট বলে দাবি করেছেন অনেকে। বাংলাদেশে বেটিং নিষিদ্ধ, তাই সাকিবের এমন কাজে সমালোচনা হচ্ছে অনেক।

 

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন এখনই কোনো সিদ্ধান্ত নয়, আগে সাকিবের সঙ্গে কথা বলবেন তারা।

 

তিনি বলেন, ‘আগে সাকিবের সঙ্গে যোগাযোগ করি। দেখুন আমরা অনুমতি দেইনি। আমরা জানি-ই না যে সে এমন কিছু করেছে। বেটিং সংক্রান্ত কিছু করলে আমরা অনুমতি দেবো না। বেটিং বিষয়ে বাংলাদেশের আইনও অনুমোদন দেয় না। শুধু একটা ফেসবুক বা এমন পোস্টের ওপর নির্ভর করে আমরা সিদ্ধান্ত নেবো না। আমাদের খুঁজে বের করতে হবে। যদি সত্যি হয়ে থাকে তাহলে বোর্ড যা করার দরকার তাই করবে।’

 

৬ জুলাই ২০২২
সূত্র: মানবজমিন

আরো পড়ুন

মানবপাচারের দায়ে বাংলাদেশির ১০ বছরের জেল

বেলজিয়ামে আবাসন সংকট,ভবন দখল করে বিক্ষোভ আশ্রয়প্রার্থীদের

নিউজ ডেস্ক

সিরিয়ার শরনার্থী শিশু জার্মানির সর্বকনিষ্ঠ দাবাড়ু