20.8 C
London
August 22, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিকআমেরিকাশীর্ষ খবর

তেহরানের সঙ্গে ট্রাম্পের কোনো যোগাযোগ হয়নি, পাল্টা হুমকিতে ভয়ে ‘পিছু হটেছেন’: ইরানি মিডিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো সরাসরি বা পরোক্ষ যোগাযোগ হয়নি বলে দাবি করেছে ইরানের গণমাধ্যম। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি এক অজ্ঞাতনামা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

সোমবার (২৩ মার্চ) প্রতিবেদনে বলা হয়, কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমেও ট্রাম্পের সঙ্গে যোগাযোগ হয়নি। একই সঙ্গে ওই সূত্রের দাবি, ইরানের পক্ষ থেকে বিদ্যুৎকেন্দ্রে পাল্টা হামলার সতর্কবার্তা দেওয়ার পর ট্রাম্প ‘পিছু হটেছেন’।

এদিকে ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে। তবে ইরানি সূত্র তা সরাসরি অস্বীকার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে এসব দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।

সূত্রঃ ফার্স নিউজ

এম.কে

আরো পড়ুন

শামীমা বেগমের সাক্ষাৎকার নিয়ে সোশাল মিডিয়ায় তীব্র সমালোচনা

Law with N. Rahman 🇬🇧 5 December 2022

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের হাল ধরবে কে: এগিয়ে ঋষি, প্রস্তুত বরিসও

অনলাইন ডেস্ক