23.2 C
London
June 29, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

নিজ আসনেই হারতে পারেন ঋষি সুনাক!‌

ব্রিটেনে অনুষ্ঠিত হতে চলা পার্লামেন্ট নির্বাচনে নিজ আসনই হারাতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এক জনমত সমীক্ষায় এমন পূর্বাভাসই পাওয়া গিয়েছে।

আগামী ৪ জুলাই সুনাক ব্রিটেনের আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তার আগেই জনমত সমীক্ষার ফল প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ পত্রিকা। গত ৭ জুন থেকে ১৮ জুনের মধ্যে প্রায় ১৮ হাজার মানুষের উপর এই সমীক্ষা চালানো হয়।

সমীক্ষার ফল বলছে, নির্বাচনে সুনাকের কনজারভেটিভ পার্টি ব্রিটিশ পার্লামেন্টের ৬৫০ সদস্যের নিম্নকক্ষ হাউজ অফ কমন্সে মাত্র ৫৩ টি আসন পাওয়ার পথে রয়েছে। যেখানে বিরোধীদল লেবার পার্টি পেতে পারে ৫১৬টি আসন।

নতুন আরো কয়েকটি সমীক্ষার ফল বলছে, এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এবারের নির্বাচনে কনজারভেটিভরা সবচেয়ে শোচনীয় হারের মুখে রয়েছে। জেরেমি হান্টের মতো বিশিষ্ট নেতারাও এবার তাদের পার্লামেন্টারি আসন খোয়াতে পারেন।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এম.কে
২৮ জুন ২০২৪

আরো পড়ুন

স্থায়ী বসবাসের সময় ১০ বছর করার পরিকল্পনায় বিপাকে যুক্তরাজ্যের স্কিল্ড ওয়ার্কাররা

যুক্তরাজ্যে ভুয়া আইনী প্রতিষ্ঠানে অভিযান ও প্রতারক আইনজীবী গ্রেফতার

যুক্তরাজ্যে যৌন নির্যাতনের ধামাচাপা ইতিহাস উন্মোচিত হতে যাচ্ছে