TV3 BANGLA
Tourists cool off and drink water from a fountain in front of the Pantheon, in central Rome, on July 19, 2022, amid a fierce heatwave which sweeps Europe. - Europe's searing heatwave is generating very high levels of harmful ozone pollution, the region's atmospheric monitoring service warned, adding that large areas of western Europe also face "extreme" danger of wildfires. (Photo by Andreas SOLARO / AFP)
আন্তর্জাতিকশীর্ষ খবর

প্রচণ্ডে গরমে ইতালির ১৪ শহরে রেড এলার্ট

তীব্র দাবদাহে বিপর্যস্ত ইতালির ১৪টি শহরের বাসিন্দারা। ওইসব এলাকায় প্রথমবারের মতো চরম তাপ প্রবাহজনিত লাল সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার ইতালির ১৪টি শহরজুড়ে তীব্র দাবদাহের জন্য রেড অ্যালার্ট জারি করেছে ইতালির সরকার। শহরগুলো হলো-রোম, ফ্লোরেন্স, বলোনিয়া, আনকোনা, ব্রেসিয়া, ফরোসিয়নে, ল্যাতিনা, রিয়েতি, ত্রিয়েসতে, ভেরনা, পারুজিয়া, বুলজানো, কাম্পুবাচ্ছও সার্দিনিয়া। এসব অঞ্চলে সকাল ১১ থেকে সন্ধ্যা ৬টার মধ্যে অতি জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘর থেকে বাইরে না যাওয়ার জন্য অনুরোধ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

রেড অ্যালার্ট জারি করা শহরগুলোতে বৃহস্পতিবার ৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে বলে জানিয়েছে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিশ্বের অন্যতম সৌন্দর্যের দেশ ইতালিতে ২১ জুন থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত গ্রীষ্মকাল চলে। চলতি বছর ইতালি ও ইউরোপজুড়ে তীব্র খরা ও দাবদাহের মুখোমুখি হবে বলে জানিয়েছে ইতালি ও ইউরোপের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান।

এম.কে
২৪ জুন ২০২৩

আরো পড়ুন

মাতালদের কাছে মদ বিক্রি বন্ধের নির্দেশ যুক্তরাজ্যে

নিউজ ডেস্ক

ইসরায়েলকে পছন্দ করে না কোন দেশের জনগণঃ পিউ জরিপে উঠে এলো চমকপ্রদ তথ্য

ভ্যাকসিন পাসপোর্ট পরিকল্পনা থেকে সরে এলো যুক্তরাজ্য