10 C
London
March 14, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল বিরল দৃষ্টান্তঃ সাঈদ খোকন

প্রধানমন্ত্রীর গাড়িবহর চলাকালে রাস্তা বন্ধের চিরচারিত নিয়ম ভেঙে দেওয়ায় তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। শুক্রবার সাঈদ খোকনের জনসংযোগ কর্মকর্তা জাহিদ আলম ইমন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ স্বাগত জানানো হয়।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে সাঈদ খোকন বলেন, ‘সাধারণত কোনো সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর গেলে আগ থেকেই সেই সড়কে যানবাহন চলাচল ও পথচারী পারাপার বন্ধ করে দেওয়া হতো। এতে সড়কে চলাচল করা মানুষ চরম ভোগান্তিতে পড়তেন। এখন সেই চিরাচরিত নিয়ম পাল্টে দিয়েছেন দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান।’

তিনি বলেন, ‘নগরের যানজট নিরসন, ট্রাফিক সিগন্যাল মেনে যাতায়াত করার যে উদ্যোগ, এটি নগর ব্যবস্থাপনায় খুবই ইতিবাচক পরিবর্তন। আশাকরি ঢাকা শহর যানজট মুক্ত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগ সফল হবে।’

সূত্রঃ আমাদের সময়

এম.কে

আরো পড়ুন

শুধু থালাবাটি নয়, এনসিপির জন্য আছে লাউ-বেগুন-কলাসহ ৫০ প্রতীক

আব্বু আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষঃ জাইমা রহমান

ভুল করে’ জাতিসংঘের লোগো সম্বলিত গাড়ি ব্যবহার করা হয়েছেঃ পররাষ্ট্রমন্ত্রী