6.2 C
London
April 24, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

বিএনপি নেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্যঃ নিঃশর্ত ক্ষমা চাইলেন এমপি হাসনাত আব্দুল্লাহ

বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে নিঃশর্ত ক্ষমা ও দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৯টা ১১ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই দুঃখ প্রকাশ করেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে বিএনপির এক জ্যেষ্ঠ নেতাকে নিয়ে হাসনাত আব্দুল্লাহকে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। ভিডিওটিতে একটি শিশুর কথাও শোনা যায়, যা বিষয়টিকে আরও সংবেদনশীল করে তোলে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

নিজের পোস্টে হাসনাত আব্দুল্লাহ জানান, ভিডিওটি নির্বাচনকালীন সময়ে ধারণ করা হয়েছিল এবং সেটি মূলত একটি ক্লোজড গ্রুপে সীমাবদ্ধ ছিল। তবে গত ৪ মার্চ ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তিনি নিঃশর্তভাবে দুঃখ প্রকাশ করে বলেন, এ ধরনের কাজ কোনোভাবেই করা উচিত হয়নি। ভবিষ্যতে যেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং রাজনৈতিক পরিমণ্ডলে পারস্পরিক শালীনতা ও সৌহার্দ্য বজায় থাকে—সেজন্য তিনি দৃঢ় প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ-উত্তর রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা বা বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট করার সংস্কৃতিকে তারা সমর্থন করেন না। তার মতে, সুস্থ, সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চাই বর্তমান সময়ের সবচেয়ে বড় প্রয়োজন এবং জনগণও এমন রাজনীতিই প্রত্যাশা করে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

জিআই স্বীকৃতি পেল ফুলবাড়িয়ার লাল চিনি

‘শেখ হাসিনাকে নিয়ে ঘোষিত রায়ের বিষয়ে ভারত অবগত’

যুক্তরাজ্যের আদলে দেশে ‘সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা’ গড়তে চায় বিএনপি