7 C
London
March 4, 2026
TV3 BANGLA
মধ্যপ্রাচ্যশীর্ষ খবর

বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ইউসূফ আল-কারযাভী মারা গেছেন

বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারের চেয়ারম্যান ইউসূফ আল-কারযাভী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। সোমবার (২৬ সেপ্টেম্বর) তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেই তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। তিনি কাতারে বসবাস করছিলেন।

 

১৯২৬ সালের ৯ সেপ্টেম্বর মিশরে জন্মগ্রহণ করেন ইউসূফ আল-কারযাভী। ইসলামিক বিভিন্ন বিষয়ে লেখা তার শতাধিক গ্রন্থ রয়েছে, যেটা পাঠক মহলে ব্যাপক সমাদৃত। এছাড়া আল জাজিরা টেলিভিশনে শরীয়াহ এবং জীবন নামক অনুষ্ঠান দিয়ে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন তিনি।

 

ইউসূফ আল-কারযাভী মিশরভিত্তিক আন্তর্জাতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডেরও পরামর্শক ছিলেন। এছাড়া তিনি আলেমদের আন্তর্জাতিক সংগঠন ইত্তেহাদুল আলামী লি উলামাইল মুসলিমীনের সভাপতি ছিলেন।

 

২৬ সেপ্টেম্বর ২০২২
সূত্র: আল জাজিরা

আরো পড়ুন

বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বিগ্ন মার্কিন রাষ্ট্রদূত

লিভারপুলে গাড়ি বিস্ফোরণের ঘটনায় আটক ৩

অনলাইন ডেস্ক

১২ এপ্রিল লকডাউনের যেসব নিয়ম পাল্টাচ্ছে যুক্তরাজ্য

নিউজ ডেস্ক