11.4 C
London
April 29, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ব্রিটিশ পাসপোর্টের জন্য ১০ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে

যুক্তরাজ্যে সরকার বিদেশে ছুটির নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পরে পাসপোর্টের অ্যাপ্লিকেশনগুলোর ভিড় বেড়ে যাবে। এর ফলে পাসপোর্ট প্রক্রিয়ায় প্রত্যাশিত সময়ের থেকে তিনগুণ বেশি সময় লাগতে পারে বলে হোম অফিস সতর্ক করেছে।

 

এই টাইমলাইনে, বুধবার (৭ এপ্রিল) আবেদন করা কেউ ১৬ জুনের আগে তাদের পাসপোর্ট নাও পেতে পারেন।

 

করোনা ভাইরাস মহামার কারণে বিদেশ ভ্রমণ বিপর্যয়ের মধ্যে প্রায় ২০ মিলিয়ন মানুষ ২০২০ সালে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। এটি সাধারণ বছরের তুলনায় অনেক বেশি।

 

যাদের পাসপোর্টগুলি প্রায় হয়ে গেছে তাদের ম্যাসেজ পাঠানো হবে। নির্ধারিত সময়ের থেকে বেশি সময় লাগতে পারে তাতে।

 

পাসপোর্ট অফিসের মহাপরিচালক আবি টের্নি বলেন, যারা নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে চান তাদের এখনই এটি করা উচিৎ। আপনি যদি নিজের পাসপোর্ট নবায়ন করতে বা প্রথমবারের জন্য আবেদন করতে দেরি করে থাকেন, দয়া করে এখনই আবেদন করুন যাতে আপনি এটি ভাল সময়ে পেয়ে যান।

 

করোনা ভাইরাস লকডাউনের কারণে যুক্তরাজ্য থেকে বিদেশে অবসর ভ্রমণ নিষিদ্ধ। বোরিস জনসনের রোডম্যাপের আওতায় ১৭ মে থেকে এটি অনুমোদিত হতে পারে।

 

সূত্র: দা গার্ডিয়ান
৭ এপ্রিল ২০২১
এসএফ/এনএইচ

আরো পড়ুন

যুক্তরাজ্যে পুলিশিংয়ে যুগান্তকারী পরিবর্তনঃ প্রশিক্ষণ, লাইসেন্স ও জবাবদিহিতা জোরদার

অতিরিক্ত ইনসুলিন দিয়ে ১৯ রোগীকে হত্যা করেছেন মার্কিন নার্স

কাজের সক্ষমতা থাকলে সহায়তা বন্ধ—আশ্রয়নীতি কঠোর করছে ব্রিটিশ সরকার

নিউজ ডেস্ক