11.3 C
London
March 24, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

মার্কিন নাগরিকদের অবিলম্বে ১৪ দেশ ছেড়ে যাওয়ার আহ্বান

অবিলম্বে ১৪টি দেশ ছাড়তে মার্কিন নাগরিকদের নির্দেশ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। গুরুতর ঝুঁকির কথা উল্লেখ করে এক্সের এক পোস্টে এ নির্দেশনা জারি করেন কনস্যুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার। তিনি লিখেছেন, পররাষ্ট্র দপ্তর মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব, বর্তমানে যে পরিবহন ব্যবস্থা রয়েছে তা ব্যবহার করতে এই ১৪ দেশ থেকে বেরিয়ে যেতে বলছে।

 

এই দেশগুলোর মধ্যে রয়েছে- বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরাইল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।
এর আগে দূতাবাসে হামলার পর সৌদি আরবে সব ধরনের কনস্যুলার পরিষেবা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সৌদিতে অবস্থিত বিভিন্ন মিশনে তাদের সকল সেবা বাতিলের ঘোষণা দিয়েছে বলে জানা গেছে।

সূত্রঃ মানবজমিন

এম.কে

আরো পড়ুন

বাংলাদেশিসহ ৪৫ হাজার গ্রিনকার্ডধারীকে বহিষ্কারের নোটিশ

হার্ভার্ডের অধ্যাপক হেনরি লারসনের ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক

বিশ্বের বিস্ময় যে মসজিদ