9.9 C
London
October 19, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

মুম্বাইয়ে জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফকে হত্যার চেষ্টাঃ গুলিবর্ষণে আহত ২

মুম্বাইয়ে বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে এক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। রোববার সন্ধ্যায় (১৮ অক্টোবর) মুম্বাইয়ের জুহু এলাকায় একটি ফুটবল মাঠ থেকে গাড়িতে করে বের হওয়ার সময় মোটরসাইকেলে থাকা তিন হামলাকারী গুলি চালায়। তবে এ ঘটনায় অভিনেতা অক্ষত রয়েছেন বলে প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাকারীরা পাঁচ রাউন্ড গুলি চালায়। এতে অভিনেতার গাড়িচালকসহ দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পর লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দিয়ে এক ব্যক্তি হামলার দায় স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে। তার অভিযোগ, টাইগার শ্রফ তাদের সতর্কবার্তা উপেক্ষা করেছেন এবং অভিনেতা সালমান খানের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন।

এ ছাড়া সালমান খানের সঙ্গে সংশ্লিষ্ট বলিউডের অন্য ব্যক্তিদেরও হুমকি দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি তদন্ত করছে মুম্বাই পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বলেও প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে।

সূত্রঃ আল জাজিরা \ টাইমস অব ইন্ডিয়া

এমকে

আরো পড়ুন

‘রাশিয়ার আকাশ পুরোপুরি বিপজ্জনক’—বিমান সংস্থাগুলোকে জেলেনস্কির ভয়ংকর সতর্কতা

ইংরেজি ভাষা নিষিদ্ধের উদ্যোগ নিল ইতালি

অবৈধ অভিবাসন রোধে ইটালি-ফ্রান্স সীমান্তে নজরদারি করবে ড্রোন