TV3 BANGLA
আন্তর্জাতিক

মুসলিমদের ধর্মীয় পরিচয়ের কারণে হেয় করা বন্ধ করুনঃ বিল ক্লিনটন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন মুসলিমদের প্রতি বৈষম্য ও ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। ফ্লোরিডার কোইনোনিয়া ওয়ারশিপ সেন্টারে দেওয়া এক বক্তব্যে তিনি পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে ধর্মীয় সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তব্যে ক্লিনটন বলেন, “মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে—এটা দেখে আমি ক্লান্ত।” মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ ও ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বৈষম্যের ঘটনায় তিনি হতাশা প্রকাশ করেন।

এ সময় তিনি নিজের মেয়ে চেলসি ক্লিনটনের প্রসঙ্গও উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, চেলসি তাকে কোরআনের ওই আয়াতটির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন।

ক্লিনটনের বক্তব্যে ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি সম্মান প্রদর্শন, ধর্মীয় সহনশীলতা প্রতিষ্ঠা এবং ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেওয়ার গুরুত্ব উঠে আসে।

সূত্রঃ আল জাজিরা

এমকে

আরো পড়ুন

প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের তালিকায় আবারও ড. মুহাম্মদ ইউনূস

বিনামূল্যে ক্যান্সারের ভ্যাকসিন দেবে রাশিয়া

ভারতে শিক্ষার্থীদের পাশে একঝাঁক বলিউড তারকাঃ সরকারের বলপ্রয়োগে সমালোচনা