TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ স্কলারশিপ, টিউশন ফি নেই—আছে বিমানভাড়া-বসবাসসহ নানা সুবিধা

অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ বিদেশি শিক্ষার্থীদের ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে। এই বৃত্তির কেতাবি নাম ‘কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ’। কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির আবেদন করতে পারবেন। নির্ধারিত কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যাবে এ বৃত্তি পেলে।

স্কলারশিপের সুযোগ-সুবিধাঃ
*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে;
*মাসিক ভাতা প্রদান;
*গবেষণা সহায়তা প্রদান;
*যাতায়াতের বিমানভাড়া;
*বসবাসের জন্য ভাতা।

আবেদনের যোগ্যতা ও দরকারি কাগজপত্রঃ
*আবেদনকারীদের কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক হতে হবে;
*নির্দিষ্ট বয়সসীমা নেই;
*আবেদনকারীদের অবশ্যই আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের এবং কোর্সের মানদণ্ড পূরণ করতে হবে;
*একাডেমিক পেপারস;
*দুটি রেফারেন্স লেটার;
*স্টেটমেন্ট অব পারপাস;
*ইংরেজি ভাষা দক্ষতার সনদ (আইএলটিএস/মিডিয়াম অব ইনস্ট্রাকশনের সনদ);
*আবেদনকারীর সিভি।

এম.কে
০৯ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

ব্রিক লেনে ‘শপিং সেন্টার’ নির্মাণের বিতর্কিত প্রস্তাবের পক্ষে টাওয়ার হ্যামলেটসের ভোট

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে ভিসা কঠোরতার ধাক্কা: পাকিস্তান–বাংলাদেশি শিক্ষার্থী ভর্তিতে ব্যাপক নিষেধাজ্ঞা

এনএইচএস ক্যান্সার সনাক্তকরণে কৃত্রিম বুদ্ধিমত্তা টুলসের সফলতা