20.8 C
London
July 13, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের বিভিন্ন খাতে শ্রমিক সংকটের আশঙ্কা

যুক্তরাজ্যের নিট অভিবাসন ২০২৬ সালে প্রায় ২ লক্ষে নেমে আসবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মাইগ্রেশন অ্যাডভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ব্রায়ান বেল। তবে মাঝারি মেয়াদে এটি আবার প্রায় ৩ লক্ষের কাছাকাছি উঠতে পারে বলে তিনি জানান।

গত কয়েক বছরে যুক্তরাজ্যে অভিবাসনের সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়ে ২০২৩ সালের জুন পর্যন্ত নিট অভিবাসন রেকর্ড ৯,০৬,০০০-এ পৌঁছেছিল। ২০২৪ সালে তা কমে ৭,২৮,০০০-এ নেমে আসে এবং বছরের শেষের দিকে ৪,৩১,০০০-এর প্রাথমিক হিসাব পাওয়া গেছে।

প্রফেসর বেল বলেন, “বর্তমান পরিসংখ্যান নির্দেশ করছে যে, ২০২৫-২৬ সালে নিট অভিবাসন ২ লক্ষের কাছাকাছি নামতে পারে। তবে এরপর তা আবার মাঝারি মেয়াদে ৩ লক্ষের দিকে ফিরে আসবে।” তিনি জানান, ভিসা ইস্যু কমে যাওয়া এই প্রবণতার অন্যতম কারণ।

তবে এ পরিবর্তনের প্রভাব আতিথেয়তা (হোটেল ও রেস্টুরেন্ট) এবং খুচরা খাতের উপর নেতিবাচক হতে পারে। এইসব খাতে বিদেশি শ্রমিকের অভাব দেখা দেবে বলে তিনি সতর্ক করেন।

মাইগ্রেশন অ্যাডভাইজরি কমিটির সর্বশেষ প্রতিবেদনে টোরি সরকারের পারিবারিক ভিসায় £৩৮,৭০০ ন্যূনতম আয়সীমা বাড়ানোর পরিকল্পনা বাতিলের সুপারিশ করা হয়েছে। কমিটির মতে, এটি মানবাধিকার আইনের বিরোধী।

তাদের প্রস্তাব হল আয়সীমা £২৩,০০০ থেকে £২৫,০০০ সীমায় রাখা, যা পরিবারগুলোকে তাদের নিজস্ব অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করতে সহায়তা করবে। যদিও এই সিদ্ধান্ত নিট অভিবাসন ১ থেকে ৩ শতাংশ বাড়াতে পারে, তবুও কমিটি মনে করে এটি দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক এবং সামাজিক কল্যাণের জন্য বেশি যুক্তিযুক্ত।

লেবার নেতা কিয়ার স্টারমার গত মে মাসে বিদেশি কেয়ার ওয়ার্কার নিয়োগে নিষেধাজ্ঞা আরোপ, দক্ষ কর্মী ভিসার শর্তকাঠোরকরণ এবং নিয়োগকারীদের উপর খরচ বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছেন।

প্রফেসর বেল জানান, “কেয়ার খাতে নতুন করে বিদেশি কর্মী আনা বন্ধ হয়ে যাবে, তবে ইতোমধ্যে যুক্তরাজ্যে যারা আছেন তাদের নিয়োগ দেওয়া সম্ভব হবে।”

সরকারের এই নতুন অভিবাসন নীতিগুলো দেশের শ্রমবাজারে উল্লেখযোগ্য পরিবর্তন ও বিভিন্ন ধরনের সমস্যা বয়ে আনতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
১০ জুন ২০২৫

আরো পড়ুন

নাইজাল ফারাজের স্কটিশ অভিযানঃ অভিবাসন ও নেট জিরো ইস্যুতে উত্তপ্ত রাজনীতি

দেশ বদলানোর ম্যান্ডেট থেকে সরে দাঁড়াব না—লেবারকে সতর্ক করলেন স্টারমার

ভিসা ও কাগজপত্র জটিলতায় যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হলো বাংলাদেশিদের