8.6 C
London
May 14, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে টানা বৃষ্টি ও রোদের পর শেষ মে মাসে স্থিতিশীল আবহাওয়ার আভাস

এপ্রিল ও মে মাসের প্রথম ভাগে যুক্তরাজ্যে অস্থির আবহাওয়া বিরাজ করছিল—একদিন রোদ, পরদিন বৃষ্টি, কোথাও বিদ্যুৎচমক। ঠিক তেমনি আগামী সপ্তাহ থেকে আবহাওয়া পরিস্থিতির ব্যাপক উন্নতি হতে পারে বলে জানিয়েছে মেট অফিস। দক্ষিণ ও পশ্চিম অঞ্চলে যে বজ্রসহ ভারী বর্ষণ হয়েছে, তা ধীরে ধীরে কমে আসছে। তবে যারা প্রখর গ্রীষ্মের দাবদাহের জন্য অপেক্ষায় আছেন, তাদের জন্য হতাশার খবর আছে।

মেট অফিস সূত্রে নিশ্চিত করা হয়েছে, বর্তমানে তাপপ্রবাহ নিয়ে কোনো অফিসিয়াল ঘোষণা নেই। ব্রিটেনে তাপপ্রবাহ ঘোষণার নিয়ম হলো—কোনো স্থানের তাপমাত্রা টানা তিন দিন নির্দিষ্ট সীমা অতিক্রম করলে তাকে তাপপ্রবাহ বলা হয়। কিন্তু আগামী সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা কিছুটা বাড়লেও তা ‘তাপপ্রবাহ’ মাত্রায় পৌঁছানোর সম্ভাবনা কম। লন্ডন ও দক্ষিণ ইংল্যান্ডে সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতা বাড়তে পারে, কিন্তু উত্তর ও স্কটল্যান্ডে তা থাকবে ২৫ ডিগ্রির কাছাকাছি।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিন (শুক্র ও সপ্তাহান্ত) তুলনামূলক শুষ্ক থাকলেও রবিবার পশ্চিম দিক থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে। সোম ও মঙ্গলবার নিম্নচাপের কারণে অনেক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে উচ্চচাপ দক্ষিণ দিক থেকে সক্রিয় হওয়ায় পরিস্থিতি স্থিতিশীল হবে। মাসের শেষ দিকে গেলে আবহাওয়া আরও শুষ্ক ও উষ্ণ হয়ে উঠবে। মেট অফিসের মুখপাত্র জানান, “যুক্তরাজ্যের আবহাওয়া এতটাই অস্থির যে পাঁচ দিনের বেশি আগে নির্দিষ্ট তাপমাত্রা জানানো সম্ভব নয়। আটলান্টিকের ছোট ঘটনাও কয়েকদিনের মধ্যে দেশের আবহাওয়ায় বড় প্রভাব ফেলে।”

তবে স্বস্তির কথা হলো, মে মাসের শেষ সপ্তাহ থেকে দীর্ঘ সময় ধরে শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকতে পারে। আগামী সপ্তাহের শুরুতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকলেও ধীরে ধীরে তা বাড়বে, বিশেষ করে দক্ষিণ ইংল্যান্ডে।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে কমেছে তামাকজনিত মৃত্যু, বিশ্বজুড়ে উল্টো চিত্রঃ ২০২৩ সালে প্রাণ হারিয়েছে ৭০ লাখের বেশি

ব্রিটেনে ন্যূনতম মজুরি বাড়াল সরকার, ঘণ্টায় ১৯০০ টাকা

যুক্তরাজ্যের রেড লিস্টে যুক্ত হলো ভারত

অনলাইন ডেস্ক