TV3 BANGLA
Police at work. Free public domain CC0 photo.
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে নৈতিক স্খলনে হাজারো পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা

নৈতিক স্খলনের অভিযোগের মুখে লন্ডন মেট্রোপলিটন পুলিশের সহস্রাধিক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে কাউকে সাময়িক বহিষ্কার, আবার কাউকে অনিয়মিত দায়িত্বে বদলি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার লন্ডন মেট্রোপলিটন পুলিশের উপসহকারী কমিশনার স্টুয়ার্ট কান্ডি এ তথ্য জানিয়েছেন।

সেখানকার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বেশ কয়েক বছর ধরে সেখানকার পুলিশের বিরুদ্ধে নৈতিক স্খলনজনিত অনেক অভিযোগ চাউর হতে থাকে।

এর মধ্যে এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যার মতো অভিযোগও রয়েছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।
এম.কে
২০ সেপ্টেম্বর ২০২৩

আরো পড়ুন

করোনার টিকা নিতে পারবেন অন্তঃসত্ত্বা মায়েরা

‘মডার্নার টিকা করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর’

অনলাইন ডেস্ক

যৌন নিপীড়নে দণ্ডিত বাংলাদেশি ট্যাক্সিচালকঃ ডিপোর্টেশন ঠেকাতে হাইকোর্টে লড়াই