12.1 C
London
April 1, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে সংগঠিত কিশোরদের দ্বারা লুটপাট ও পুলিশের ওপর আক্রমণ

লন্ডনের মেয়র সাদিক খান মঙ্গলবার যুক্তরাজ্যে নিযুক্ত রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বলেছেন, লন্ডন শহর নিরাপদ এবং অপরাধ নিয়ে ছড়িয়ে পড়া মিথ্যা তথ্যের প্রভাবকে চ্যালেঞ্জ করতে হবে।

 

তিনি উল্লেখ করেছেন, “লন্ডনে যেসব মানুষ ছুরিকাঘাত বা আঘাত নিয়ে হাসপাতালে যাচ্ছে, তাদের সংখ্যা ২০১৯ সালের পর ৪৪ শতাংশ কমেছে। তাই লন্ডন নিরাপদ নয়—এ ধরনের সংবাদ সত্য নয়।” মেয়র বলেন, গত বছর লন্ডনে ৯৭টি হত্যাকাণ্ড ঘটেছে, যা এক দশকেরও কম সময়ে সর্বনিম্ন, এবং সহিংস অপরাধও কমেছে।

মেয়রের এই বার্তা দেওয়ার সময়ই দক্ষিণ লন্ডনের ক্ল্যাফামে কিশোরদের একটি বড় গ্রুপ রাস্তায় উচ্ছৃঙ্খল আচরণ চালায়। ডজনখানেক মুখোশ পরা কিশোর আগুন ধরিয়ে পুলিশকে আক্রমণ করে। শনিবারেও প্রায় ১০০ কিশোর মার্কস অ্যান্ড স্পেন্সারের শাখাসহ বিভিন্ন দোকান লুট করে বলে জানা যায়।

পুলিশ জানিয়েছে, এই ধরনের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে “লিঙ্ক-আপ” আয়োজনের সঙ্গে যুক্ত। শনিবারের ঘটনার পর ছয় কিশোরকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার গ্রেফতার হওয়া তিনজনের মধ্যে একজন ১৭ বছর বয়সী কিশোরকে জরুরি কর্মীদের আক্রমণের অভিযোগে চার্জ গঠন করা হয় এবং দুইজন ১৩ বছর বয়সী কিশোরকে জামিনে মুক্তি দেয়া হয়।

ডিটেক্টিভ চিফ সুপারিনটেনডেন্ট এমা বন্ড বলেছেন, “যে কোনো কিশোর মনে করে এই ধরনের কাজ শুধু মজা দেয় কিন্তু তাদের অবশ্যই ফলাফলগুলো বিবেচনা করতে হবে। অভিভাবক ও গার্ডিয়ানদেরও দায়িত্ব রয়েছে—তাদের জানতে হবে সন্তান কোথায় এবং কার সঙ্গে আছে।”

লন্ডনের বিভিন্ন শহরের দোকানিরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানা যায়। ক্ল্যাফাম হাই স্ট্রিটের ভিনাস বার্বার শপের ম্যানেজার রাজ জানিয়েছেন, “আমি জানালা দিয়ে দেখেছি কিশোররা রাস্তায় দৌড়াচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার প্ল্যান করেছে, পুলিশও বিষয়টি জানে। শোনা যাচ্ছে, আগামী শনিবার আবারও এমন ঘটনা ঘটতে পারে।”

বিশ্লেষকরা বলছেন, সামাজিক মাধ্যমে কিশোরদের এই ধরনের আয়োজন এবং লন্ডনের নিরাপত্তা বিষয়ে মিথ্যা প্রচার একসাথে শহরের সামাজিক ও অর্থনৈতিক পরিবেশের ওপর প্রভাব ফেলতে পারে।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যের ব্রিস্টলে অ্যান্টি-ইমিগ্রেশন বিক্ষোভে পুলিশের ওপর হামলা, পাঁচজন গ্রেফতার

বাবার জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত পেলেন না প্রিন্স হ্যারি

১৫ বছরে যুক্তরাজ্যে ১৭০ জনেরও বেশি মা তাদের ছেলের হাতে নিহত, রিপোর্ট প্রকাশ

নিউজ ডেস্ক