TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্য-ইইউ সম্পর্ক পুনর্গঠনে বড় অগ্রগতিঃ ইউথ মোবিলিটি স্কিম প্রকল্পে সম্ভাবনা

ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক পুনর্গঠনের আলোচনায় বড় অগ্রগতি হয়েছে। নতুন ইউথ মোবিলিটি স্কিমের আওতায় প্রতিবছর ইউরোপীয় ইউনিয়নের ১ লাখ তরুণ নাগরিককে যুক্তরাজ্যে আসার সুযোগ দেওয়ার বিষয়ে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্য ও ইইউর আলোচকরা প্রস্তাবিত ইউথ মোবিলিটি স্কিমের আওতায় বছরে ১ লাখ ইউরোপীয় তরুণকে যুক্তরাজ্যে আসার সুযোগ দেওয়ার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন। তবে প্রকল্পটির চূড়ান্ত শর্ত ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা এখনো চলছে।

এদিকে, যুক্তরাজ্য-ইইউ সম্পর্ক পুনর্গঠনের বৃহত্তর চুক্তি নিয়ে ব্রাসেলসে উত্তেজনাপূর্ণ আলোচনা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর রাষ্ট্রদূতরা চুক্তির সর্বশেষ খসড়া নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন।

আলোচনার অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে খাদ্য ও কৃষি খাতের ভবিষ্যৎ নীতিমালা। ইউরোপের খাদ্য ও কৃষিসংক্রান্ত নিয়মকানুন তৈরিতে যুক্তরাজ্য ভবিষ্যতে কতটা ভূমিকা রাখতে পারবে, তা নিয়ে দুই পক্ষের মধ্যে এখনো মতপার্থক্য রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউথ মোবিলিটি স্কিমের সমঝোতা হলেও বৃহত্তর চুক্তির অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এখনো চূড়ান্ত হয়নি। ফলে যুক্তরাজ্য-ইইউ সম্পর্ক পুনর্গঠনের আলোচনা শেষ মুহূর্ত পর্যন্ত গড়াতে পারে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীরা প্রথম থাকবে জেলে, ফেরত যাবে নিজ দেশেঃ নাইজাল ফারাজ

ব্রিটেনের অবৈধ অভিবাসীদের ভ্যাকসিন দেওয়া হবে

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে কাউন্সিল ট্যাক্স দ্বিগুণের প্রস্তাবঃ ধনীরা নয় ক্ষতিগ্রস্ত হবে মধ্যবিত্ত

নিউজ ডেস্ক