7.3 C
London
March 12, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে ইরানের প্রেসিডেন্টের তিন শর্ত

তিন শর্তে যুদ্ধ বন্ধ করবে বলে জানিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দেওয়া তিনটি শর্ত হলো ইরানের ন্যায্য অধিকারকে স্বীকৃতি, ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে আর কোনো হামলা না করার নিশ্চয়তা।

বুধবার (১১ মার্চ) পেজেশকিয়ান এই শর্ত তিনটি দিয়েছেন। পেজেশকিয়ান বলেছেন, তেহরান এখনও আঞ্চলিক শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে যুদ্ধ বন্ধ করতে হলে ইরানের বৈধ অধিকারকে স্বীকৃতি দিতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান জানান, তিনি রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি পুনর্ব্যক্ত করেন যে বর্তমান সংঘাত জায়নবাদী শাসনব্যবস্থা ও যুক্তরাষ্ট্রের মাধ্যমে শুরু হয়েছে বলে ইরান মনে করে।

https://twitter.com/drpezeshkian/status/2031794088526168170?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2031794088526168170%7Ctwgr%5E11fa9c98a7b5f00a2c74e0b4f3d45f90bb00b71b%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-3313572767227177564.ampproject.net%2F2601162341000%2Fframe.html

পেজেশকিয়ান লেখেন, ‘রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে কথা বলে আমি অঞ্চলে শান্তির প্রতি ইরানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। এই যুদ্ধ জায়নবাদী শাসনব্যবস্থা ও যুক্তরাষ্ট্র শুরু করেছে। এটি শেষ করার একমাত্র উপায় হলো ইরানের বৈধ অধিকারকে স্বীকৃতি দেওয়া, ক্ষতিপূরণ প্রদান করা এবং ভবিষ্যতে আর কোনো আগ্রাসন না হওয়ার জন্য শক্ত আন্তর্জাতিক নিশ্চয়তা নিশ্চিত করা।’

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় শুরু হওয়া সংঘাত নিয়ন্ত্রণে আনতে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। রাশিয়া ইরানের নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে চলেছে এবং শত্রুতামূলক কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

‘ভিক্ষা করব না’ মুচলেকা দিয়ে হজ-ওমরাহতে যেতে হবে পাকিস্তানিদের

অপমানিত হলেন ভারতের প্রধানমন্ত্রী, পাত্তাই দিলেন না ম্যাক্রোঁ

আইসল্যান্ডে অগ্ন্যুৎপাতের আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি