TV3 BANGLA
বাংলাদেশ

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদের

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে তিনি এ দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, “চব্বিশের জুলাইয়ে গণহত্যা ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এজন্য তিনি গণহত্যার দায় এড়াতে পারেন না। সংসদের প্রথম অধিবেশনে তাকে অভিসংশন করতে হবে। এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেফতার করতে হবে।”

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

ব্যবসায়ীদের কাছ থেকে ২৭ কোটি টাকা হাতিয়ে নেয় সিআরআইঃ দুদক

আয়করমুক্ত সুবিধা পেল আস-সুন্নাহ ফাউন্ডেশন

দুর্বল ইসলামী ব্যাংকগুলোর একীভূতকরণে সরকারের প্রাথমিক ব্যয় ৩৫ হাজার কোটি