TV3 BANGLA
আন্তর্জাতিক

রোহিঙ্গা নিপীড়নে ইসরায়েল, চীন ও ভারতের সহায়তার অভিযোগ

মিয়ানমারের সামরিক বাহিনী যখন রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছিল, তখন ইসরায়েল দেশটির সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করেছে বলে অভিযোগ করেছেন মিয়ানমারের অধিকারকর্মী ও শিক্ষাবিদ মং জার্নি। একই সঙ্গে মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষকে চীন ও ভারতও সহায়তা দিয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।

ব্রিটেনে নির্বাসিত জীবনযাপনকারী মং জার্নি বলেন, ১৯৭০-এর দশক থেকেই রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যামূলক নীতির বিষয়ে সতর্ক করা হচ্ছিল। দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে তাদের অধিকার ও অস্তিত্বের ওপর আঘাত করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি জানান, বর্তমানে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা নিজ মাতৃভূমির বাইরে বসবাস করছেন। অন্যদিকে আরাকানের মুসলমানদের প্রায় এক-তৃতীয়াংশ বিভিন্ন দেশে কঠিন পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছেন।

মং জার্নির মতে, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) রায় রোহিঙ্গাদের নৈতিকভাবে কিছুটা শক্তি ও সমর্থন দিয়েছে। তবে তাদের প্রকৃত দাবিগুলো পূরণে এই পদক্ষেপ যথেষ্ট নয়।

তিনি বলেন, রোহিঙ্গাদের প্রধান দাবি হলো নাগরিকত্ব পুনরুদ্ধার, নিজ মাতৃভূমিতে নিরাপদে ফিরে যাওয়ার অধিকার এবং দীর্ঘদিনের নির্যাতন ও দুর্ভোগের জন্য ক্ষতিপূরণ। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে না বলে তার বক্তব্যে উঠে এসেছে।

সূত্রঃ আনাদোলু এজেন্সি

এমকে

আরো পড়ুন

দুই গবেষকের দাবিতে অমরত্ব প্রত্যাশা

নিউজ ডেস্ক

গাজার অবস্থাকে হিটলারের ক্যাম্পের সঙ্গে তুলনা, ব্রিটেনে তদন্তের মুখে অধ্যাপক

মার্কিন আদালতে এক বাংলাদেশিকে ২২ কোটি টাকা জরিমানা