28.5 C
London
July 15, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনে উন্মোচিত হচ্ছে রীহ আল মাদিনার ‘নাসমাহ’ কালেকশনের ৫ নতুন সুগন্ধি

যুক্তরাজ্যভিত্তিক বিলাসবহুল সুগন্ধি ব্র্যান্ড রীহ আল মাদিনা ইউকে তাদের জনপ্রিয় ‘নাসমাহ’ পারফিউম সংগ্রহে পাঁচটি নতুন ‘ও ডি পারফিউম’ যুক্ত করতে যাচ্ছে। আগামী ১৯ জুলাই, রবিবার লন্ডনের ক্যানেরি ওয়ার্ফে আয়োজিত এক বিশেষ আন্তর্জাতিক লঞ্চ অনুষ্ঠানের মাধ্যমে নতুন সুগন্ধিগুলোর আনুষ্ঠানিক উন্মোচন করা হবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এটি শুধু একটি নতুন পণ্য উন্মোচন নয়; বরং সুগন্ধি শিল্প, ক্রীড়া ও কমিউনিটিকে একত্রিত করার একটি বিশেষ আয়োজন। অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অপরাজিত ডব্লিউবিএ ইন্টারন্যাশনাল ও ইংলিশ চ্যাম্পিয়ন বক্সার হামজা উদ্দিন। ২০২৫ সালে শেফিল্ডে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে তিনি ডব্লিউবিএ ইন্টারন্যাশনাল শিরোপা জয় করেন এবং বর্তমানে ব্রিটিশ বক্সিংয়ের অন্যতম সম্ভাবনাময় তরুণ তারকা হিসেবে পরিচিত।

রীহ আল মাদিনা জানিয়েছে, নতুন পাঁচটি সুগন্ধির নাম ও বৈশিষ্ট্য ইচ্ছাকৃতভাবে গোপন রাখা হয়েছে। শুধুমাত্র লঞ্চ অনুষ্ঠানের মঞ্চেই প্রথমবারের মতো এগুলোর নাম ঘোষণা করা হবে এবং অতিথিরা সরাসরি সুগন্ধি পরীক্ষা করার সুযোগ পাবেন। এর আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ‘নাসমাহ’ কালেকশনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। লন্ডনের এই আয়োজনকে ব্র্যান্ডটির অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক লঞ্চ হিসেবে দেখা হচ্ছে।

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, ইউটিউব সংবাদ নির্মাতা, লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন। পুরো অনুষ্ঠান পরিচালনা করবেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ চৌধুরী, বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ নাবিল মুরাদ এবং মিডিয়া এক্সিকিউটিভ আহনাফ চৌধুরী।

এছাড়া প্রতিষ্ঠানের প্রধান পরিচালন কর্মকর্তা আদনান মুরাদ এবং বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ নাবিল মুরাদ সংযুক্ত আরব আমিরাত থেকে লন্ডনে এসে আন্তর্জাতিক এই লঞ্চ অনুষ্ঠানে অংশ নেবেন।

রীহ আল মাদিনার ‘নাসমাহ’ কালেকশন প্রথম বাজারে আসে ২০২৫ সালের অক্টোবরে। প্রথম ধাপে তিনটি ‘ও ডি পারফিউম’—দারভেন উদ, রুবেস এবং ভেলমস—এবং তিনটি ‘অল ওভার স্প্রে’—জিসেল, উদ ভেলে ও ক্যানারিও—বাজারে আনা হয়। আরবীয় উদের ঐতিহ্যবাহী ঘ্রাণ ও আধুনিক পারফিউম নকশার সমন্বয়ে তৈরি এই সংগ্রহ দ্রুত গ্রাহকদের কাছে জনপ্রিয়তা অর্জন করে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন ‘নাসমাহ’ সংগ্রহের জন্য ৫ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত প্রি-অর্ডারের সুযোগ রাখা হয়েছে। এ সময় গ্রাহকরা নতুন সুগন্ধির ওপর ৩০ শতাংশ মূল্যছাড় পাবেন। এছাড়া আনুষ্ঠানিক উদ্বোধনের পর ১৯ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত বিশেষ লঞ্চ অফারের আওতায় থাকবে ২৫ শতাংশ মূল্যছাড়।

লন্ডনের প্রিমিয়াম ফাংশন স্পেসে অনুষ্ঠিতব্য এই আয়োজন ব্র্যান্ডটির আন্তর্জাতিক যাত্রায় নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

রীহ আল মাদিনা একটি যুক্তরাজ্যভিত্তিক বিলাসবহুল সুগন্ধি ব্র্যান্ড, যা আন্তর্জাতিক বাজারের জন্য উচ্চমানের উদ এবং প্রিমিয়াম পারফিউম তৈরি করে। ঐতিহ্যবাহী আরবীয় সুগন্ধ ও আধুনিক বিলাসবহুল নকশার সমন্বয়ে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে নিজস্ব স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছে।

এম.কে

আরো পড়ুন

বিধ্ব’স্ত রূপে দেখা মিলল টিউলিপ সিদ্দিকির

যুক্তরাজ্যে ২০২৪ অর্থবছরে চাকুরী হারিয়েছেন প্রায় দুই লাখের বেশি মানুষ

আপসানাসহ লেবার পার্টির ৭ এমপি বরখাস্ত