11.4 C
London
April 30, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে হামলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয়ে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে এই ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একদল মানুষ হঠাৎ করে প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে উত্তেজিত পরিস্থিতি সৃষ্টি করে। এ সময় তারা ভবনের সামনে আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর চালায়।

হামলার সময় বিক্ষুব্ধ জনতাকে প্রথম আলো ও ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের দোকানপাট ও যান চলাচলে বিঘ্ন ঘটে।

ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে তাৎক্ষণিকভাবে হামলায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় এখনো প্রথম আলো কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী হামলার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

সাবেক কৃষিমন্ত্রী শহীদের দখলে থাকা বনভূমি উদ্ধার

‘অবৈধ কর্মী’ কা‌জে রে‌খে ব্রিটেনে আরেক বাংলা‌দেশির রে‌স্টু‌রেন্ট বন্ধ

সিলেটের বাতাস সবচেয়ে ভালো, খারাপ ঢাকার