TV3 BANGLA
বাংলাদেশ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ জুলাই) রাতে বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন এলাকায় আগুন লাগলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ৯টা ২০ মিনিটের দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটের পাশে একটি ময়লার স্তূপে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার মাত্র তিন মিনিটের মধ্যে বিমানবন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

দ্রুত পদক্ষেপের ফলে আগুন আশপাশের স্থাপনা বা গুরুত্বপূর্ণ স্থাপনায় ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার কারণ উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করবে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, এ ঘটনায় কোনো ব্যক্তি হতাহত হননি এবং বিমানবন্দরের সার্বিক কার্যক্রমেও উল্লেখযোগ্য কোনো বিঘ্ন ঘটেনি।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা সবসময় সর্বোচ্চ সতর্কতায় রাখতে হয়। দ্রুত সাড়া দেওয়ার কারণে এ ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এখন আগুনের প্রকৃত কারণ নির্ণয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

আওয়ামীপন্থি ২০ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল

স্বার্থ হাসিলে ভোলায় গ্যাস পাওয়ার কথা চেপে যান বিপু

আদানির কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, লোডশেডিং বাড়ার আশঙ্কা