15.4 C
London
October 12, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধারঃ বাংলাদেশের পুলিশের তৎপরতা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা

বাংলাদেশের নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া এক জার্মান পর্যটকের ল্যাপটপ তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের তৎপরতা এবং ইউরোপ-আমেরিকার নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা করছেন অনেকে। কয়েকজন নেটিজেনের মন্তব্যে উঠে এসেছে, উন্নত দেশগুলোতে নিরাপত্তা নিয়ে প্রচলিত ধারণার বিপরীতে সেখানেও চুরি, হামলা ও সহিংসতার ঘটনা ঘটে।

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার বিকেলে নাটোর রেলওয়ে স্টেশনে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ব্যাগ থেকে ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয়। ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথ থেকে টাকা তুলতে যাওয়ার সময় তিনি রেলওয়ের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে ব্যাগটি রেখে যান। ফিরে এসে ওই ব্যক্তি ও ব্যাগটি আর খুঁজে পাননি। পরে তিনি জানতে পারেন, ব্যাগটি যার কাছে রেখেছিলেন, তিনি রেলওয়ের কেউ নন। এ ঘটনায় নাটোর সদর থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।

চুরির ঘটনার পর ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারে কাজ শুরু করে পুলিশ। শনিবার রাতেও নাটোর পুলিশের একটি দল লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরদিন রোববার সন্ধ্যার পর নাটোর শহরের কাফুরিয়াপট্টি মহল্লার নূর ক্লথ স্টোরে গিয়ে পুলিশ ল্যাপটপটির সন্ধান পায়। অন্তর কুমার সাহা নামের এক তরুণ পুলিশকে জানান, তার বাবা একটি ল্যাপটপ কুড়িয়ে পেয়েছেন। পরে রাত সাড়ে নয়টার দিকে ওই মহল্লায় তার বাড়ি থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফ উদ্দিন ল্যাপটপ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, যাচাই-বাছাই করে উদ্ধার হওয়া ল্যাপটপটি জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের বলে নিশ্চিত হয়েছে পুলিশ। মুঠোফোনে পর্যটকের সঙ্গে যোগাযোগ করে তাকে ল্যাপটপ উদ্ধারের খবর জানানো হয়েছে। খবর পেয়ে তিনি আনন্দিত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় অন্তর কুমার সাহাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন নেটিজেন বাংলাদেশের পুলিশের তৎপরতার প্রশংসা করে মন্তব্য করেন। তাদের বক্তব্য, উন্নত দেশগুলোতে হারানো বা চুরি হওয়া জিনিস উদ্ধারের বিষয়ে অনেকের মধ্যে ইতিবাচক ধারণা থাকলেও বাস্তবে সেখানেও অপরাধ ঘটে। অন্যদিকে, বাংলাদেশে চুরি হওয়া একটি ল্যাপটপ তিন দিনের মধ্যে উদ্ধার হওয়ার ঘটনাকে তারা পুলিশের কাজের একটি ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন।

কয়েকজন মন্তব্যকারী ইউরোপ ও আমেরিকার নিরাপত্তা পরিস্থিতি নিয়েও কথা বলেন। তাদের কেউ কেউ দাবি করেন, এসব অঞ্চলেও রাস্তায় হামলা, ছিনতাই ও সহিংসতার ঘটনা ঘটে, আর যুক্তরাষ্ট্রে শিক্ষাপ্রতিষ্ঠানে গুলির ঘটনা নিয়ে নিয়মিত উদ্বেগ দেখা যায়। তাদের বক্তব্য, উন্নত দেশের নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা করার সময় সেসব দেশের অপরাধ ও নিরাপত্তাসংক্রান্ত সমস্যাগুলোকেও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

সূত্রঃ স্যোশাল মিডিয়া \ প্রথম আলো

এমকে

আরো পড়ুন

‘শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে’ জুলাইয়ে ইসকন থেকে বহিষ্কার হন চিন্ময় কৃষ্ণ দাস

নিউজ ডেস্ক

পুলিশ বাহিনীর সংস্কারে বিশেষজ্ঞ দল আসছে যুক্তরাজ্য থেকেঃ হাই কমিশনার

ঢাকায় ৬.৯ মাত্রার ভূমিকম্পে সাড়ে ৮ লাখ ভবন ধসে পড়বেঃ রাজউকের গবেষণা