TV3 BANGLA
বাংলাদেশ

সময় টেলিভিশনের সম্প্রচার এক সপ্তাহ বন্ধের নির্দেশ

বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

প্রতিষ্ঠানের পরিচালক দাবি করে শম্পা রহমানের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন হাইকোর্ট। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম।

রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী আহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এম.কে
১৯ আগস্ট ২০২৪

আরো পড়ুন

প্রধান বিচারপতির বাসভবন, সুপ্রিম কোর্টের গেটসহ ৯ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ

হঠাৎ হারপিক নিয়ে কেন এত তোলপাড়

নির্বাহী আদেশে কালই নিষিদ্ধ হচ্ছে জামায়াত-শিবির

নিউজ ডেস্ক