17 C
London
August 11, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

সর্বোচ্চ মন্ত্রী পাচ্ছে চট্টগ্রাম বিভাগ, সর্বনিম্ন সিলেট

বিএনপির নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে চট্টগ্রাম বিভাগ থেকে সর্বোচ্চ ১২ জনকে নেওয়া হয়েছে। এর মধ্যে পূর্ণমন্ত্রী হিসেবে ১০ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে দুজনের নাম এসেছে। অন্যদিকে, মন্ত্রিসভায় সবচেয়ে কম দুজনকে নেওয়া হয়েছে সিলেট বিভাগ থেকে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।

এতে দেখা যায়, চট্টগ্রাম বিভাগ থেকে মন্ত্রী হলেন- আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, মোহাম্মদ আমিন উর রশীদ ও ড. খলিলুর রহমান। এছাড়া একই বিভাগে প্রতিমন্ত্রী হলেন- জুনায়েদ আব্দুর রহিম সাকি ও মীর মুহাম্মদ হেলাল উদ্দীন।

ঢাকা বিভাগ থেকে মন্ত্রী হলেন- আফরোজা খানম রিতা, ফকির মাহবুব আনাম স্বপন, সরদার সাখাওয়াত হোসেন বকুল ও শেখ রবিউল আলম। এ বিভাগ থেকে প্রতিমন্ত্রী হলেন- ইশরাক হোসেন, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ববি হাজ্জাজ, হাবিবুর রশিদ, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

রাজশাহী বিভাগ থেকে মন্ত্রী হলেন- ইকবাল হাসান মাহমুদ, মিজানুর রহমান মিনু। প্রতিমন্ত্রী হলেন- এম এ মুহিত, মীর শাহে আলম, ফারজানা শারমিন, মুহাম্মদ আব্দুল বারী।

বরিশাল বিভাগ থেকে মন্ত্রী হলেন- হাফিজ উদ্দিন আহমেদ, জহির উদ্দিন স্বপন। প্রতিমন্ত্রী হলেন- আহমদ সোহেল মঞ্জুর, রাজিব আহসান, মো. নুরুল হক নুর।

খুলনা বিভাগ থেকে মন্ত্রী হলেন- নিতাই রায় চৌধুরী। প্রতিমন্ত্রী মো. আসাদুজ্জামান, অনিন্দ্য ইসলাম অমিত, শেখ ফরিদুল ইসলাম।

ময়মনসিংহ বিভাগে প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম, কায়সার কামাল, এম রশিদুজ্জামান মিল্লাত, ইয়াসের খান চৌধুরী ও এম ইকবাল হোসেইন।

রংপুর বিভাগ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, আসাদুল হাবিব মন্ত্রী এবং প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

সিলেট বিভাগ থেকে মন্ত্রী হলেন- আরিফুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মোকতাদির।

এম.কে

আরো পড়ুন

ডিবি ‘হেফাজতে’ থাকা ৬ সমন্বয়ককে ছেড়ে দিতে বাধ্য হল সরকার

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিঃ চার দশক পর আবারও প্রার্থী বাংলাদেশ

মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম কইরেনঃ স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী