13.1 C
London
May 20, 2026
TV3 BANGLA
বাংলাদেশসিলেট

সিলেটের ডিসিসহ ৩ কর্মকর্তাকে কারণ দর্শানোর নির্দেশ উচ্চ আদালতের

সিলেট নগরীর কালেক্টরেট মসজিদ মার্কেটের দোকান উচ্ছেদ ও তালাবদ্ধ করার ঘটনায় আদালতের আদেশ অমান্যের অভিযোগে জেলা প্রশাসকসহ তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আশিক হাসানের বেঞ্চ এ আদেশ দেন।

ঘটনার সূত্রপাত গত ১০ মার্চ কালেক্টরেট মসজিদ ট্রাস্ট নোটিশ দিয়ে জানায় যে, ভাড়াটিয়াদের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে এবং তিন দিনের মধ্যে দোকান খালি করতে হবে। এর বিরুদ্ধে ব্যবসায়ীরা হাইকোর্টে রিট করলে ১২ মার্চ আদালত দুই মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে বলেন। এছাড়া আরও দুটি রিটের পরিপ্রেক্ষিতে উচ্ছেদ নোটিশ তিন মাসের জন্য স্থগিত করা হয়।

তবে অভিযোগ রয়েছে, আদালতের এই নির্দেশ উপেক্ষা করে ২৬ মার্চ রাতে জেলা প্রশাসনের উদ্যোগে দোকানগুলো তালাবদ্ধ করে শিলগালা করা হয়। এ ঘটনায় দোকান মালিকরা ১ এপ্রিল আদালত অবমাননার নোটিশ পাঠান, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

পরবর্তীকালে তারা আদালতে আবেদন করলে বিষয়টি শুনানির জন্য ওঠে। শুনানি শেষে আদালত জেলা প্রশাসক সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দা পারভীন এবং এনডিসি কিশোর কুমার পালকে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন।

এর পূর্বে রোববার দুপুরে মার্কেটের ব্যবসায়ীরা সংবাদ সম্মেলন করে কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের ব্যবসায়ীরা মার্কেটের তালাবদ্ধ দোকানগুলো খুলে দেওয়ার দাবি জানান।

এম.কে

আরো পড়ুন

নারীকে গাড়ির নিচে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া ঢাবি শিক্ষকের মৃত্যু

১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের তথ্য প্রযুক্তির উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহী সৌদি আরব