TV3 BANGLA
শীর্ষ খবরসারাদেশ

সোমবার থেকে বাংলাদেশে কঠোর লকডাউন

করোনা ভাইরাস সংক্রমণ রোধে সোমবার (২৮ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সর্ভত্র কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।

 

শুক্রবার (২৫ জুন) প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার গণমাধ্যমকে একথা জানান।

 

তিনি বলেন, এ সময়ে জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না।

 

তিনি আরো জানান, গণমাধ্যম এর আওতা বহির্ভুত থাকবে। এ বিষয়ে আরো বিস্তারিত আদেশ শনিবার (২৬ জুন) মন্ত্রীপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।

 

২৫ জুন ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

উইলিয়াম-কেটের ক্যারিবিয়ান ট্যুর প্রশ্নবিদ্ধ!

দক্ষ কর্মী পেতে আরও উদ্যোগী হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে যুক্তরাজ্য