TV3 BANGLA
‘ইউরোপ-৯৩’ গ্রুপের সদস্যরা
শীর্ষ খবরসারাদেশ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিবে ইউরোপ প্রবাসী বাংলাদেশিরা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী স্থানীয় দুস্থ্য মানুষের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করেছে ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘ইউরোপ-৯৩’।  ইউরোপে বসবাসকারী বাংলাদেশে ১৯৯৩ সালের এসএসএসি ব্যাচের বন্ধুদের নিয়ে গঠিত ফেইসবুক ভিত্তিক এই গ্রুপটি বাংলাদেশের পাঁচটি স্থানে একযোগে এই স্থাস্থ্যসেবা কার্যক্রম চালাবে।

 

২৭ মার্চ ঢাকার ডেমরা ও সবুজবাগ, সিলেট (জৈন্তাপুর), কুমিল্লা এবং চাঁদপুরে চলবে এই মেডিকেল ক্যাম্পেইন।

 

গ্রুপের এডমিন জানান, এসএসসি ১৯৯৩ ব্যাচের বিশেষজ্ঞ ডাক্তাররা এই চিকিৎসা সেবা দিবেন। সার্বিক তত্বাবধানে থাকবেন একই ব্যাচের ফেইসবুক ভিত্তিক বিভিন্ন সংগঠনের স্থানীয় সদস্যরা।

 

যুক্তরাজ্য প্রবাসী শফিকুল ইসলাম জিতেন খন্দকার আয়োজকদের পক্ষ থেকে বলেন, আমাদের ব্যাচের ডাক্তার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এমন মহৎ উদ্যোগে পাশে থাকার জন্য। মিডিয়া পার্টনার হিসেবে টিভিথ্রিকেও ধন্যবাদ। এবারে বাংলাদেশের ৫টি স্পটে আমরা এ কার্যক্রম চালাবো। তবে ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার চেষ্টা করবো আমরা।

 

যেসব পয়েন্টে এই কার্যক্রম চালানো হবে:

২৬ মার্চ ২০২১
এনএইচ

আরো পড়ুন

বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হইঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের ধর্মঘটে পূর্ব লন্ডন জুড়ে আবর্জনার স্তূপ

ইউরোপে গৃহহীনদের সংখ্যা বাড়ছে