17 C
London
August 11, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

হবিগঞ্জে ওসিকে ফোনে অশালীন মন্তব্য, উপজেলা বিএনপি সভাপতি আটক

হবিগঞ্জের বাহুবল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে মোবাইল ফোনে অশালীন মন্তব্য করার ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

এর আগে শনিবার বিকেলে বাহুবল থানার ওসিকে উদ্দেশ্য করে ফেরদৌস চৌধুরী তুষারের অশালীন মন্তব্য করা একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওটি দ্রুত ভাইরাল হলে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়।

তুষারকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে। সেখান থেকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

সূত্রঃ যমুনা টিভি

এম.কে

আরো পড়ুন

এক উঠানে মসজিদ-মন্দির, ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন

আন্তর্জাতিক অর্থনীতিতে আরো চাপে পড়তে যাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক

ফ্যাক্টচেকঃএনায়েতপুরে পিটিয়ে মারা ১৩ পুলিশের কেউ নারী নন, গর্ভবতী বলে ভাইরাল নারী জীবিত