5 C
London
February 4, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

হামাস নেতাদের লক্ষ্য করে কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল

কাতারের রাজধানী দোহাতে হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিস্ফোরণে কেঁপে ওঠে দোহা। ইসরায়েলি একটি সূত্র জানিয়েছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার তথ্য নিশ্চিত করে বিবৃতি দিয়েছে। তবে তারা কাতারের নাম উল্লেখ করেনি। আইডিএফ বলেছে, “ইসরায়েলের ওপর ৭ অক্টোবর হামলার মূল পরিকল্পনাকারী এবং এ হামলার জন্য দায়ী, এমন বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার ওপর বিমান হামলা চালানো হয়েছে। এসব নেতা বেশ কয়েক বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের নেতৃত্ব দিয়ে আসছিলেন।”

সূত্রঃ বিবিসি

এম.কে
০৯ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

অস্ট্রিয়ায় সিরিয়ান আশ্রয়প্রার্থীর ছুরি হামলায় কিশোর নিহত, হত্যার অভিযোগ গঠন

পারমাণবিক পরীক্ষা শুরু করলে ট্রাম্পের নোবেলের স্বপ্ন ভেঙে যাবেঃ বিশেষজ্ঞ

নিউইয়র্কে পাঠাও প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ হত্যায় ৪০ বছরের কারাদণ্ড