17.1 C
London
October 5, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

হিথ্রো বিমানবন্দরে সন্ত্রাসবাদের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার

হিথ্রো বিমানবন্দর হতে সন্ত্রাসবাদের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
সন্দেহভাজন হিসেবে উভয়ের বিরুদ্ধেই সন্ত্রাসবাদের প্রস্তুতি ও প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।

হিথ্রো বিমানবন্দরে সন্ত্রাসবাদের অভিযোগে গ্রেফতারকৃত দুইজন পুরুষ যথাক্রমে ৩০ ও ৬৬ বছর বয়সী। তারা যুক্তরাজ্যের বার্মিংহামের বাসিন্দা।

বৃহস্পতিবার তাদের আটক করার আগে তারা একটি বিমানে উঠার প্রস্তুতি নিচ্ছিল। উভয়ের বিরুদ্ধেই সন্ত্রাসবাদের প্রস্তুতি ও প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।

ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের একজন মুখপাত্র বলেছেন, “বার্মিংহামে তাদের দেয়া ঠিকানায় অভিযান চালানো হবে।গ্রেফতারকৃতদের সন্ত্রাসবাদ আইন ২০০৬ এর ৫ ধারায় সন্ত্রাসবাদের প্রস্তুতি ও প্ররোচনার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেফতারের পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ওয়েস্ট মিডল্যান্ডসের একটি থানায় নিয়ে যাওয়া হয়”।
এম.কে
১৯ ফেব্রুয়ারি ২০২৩

(সূত্র: ইভিনিং স্ট্যান্ডার্ড)

আরো পড়ুন

আশ্রয় আবেদন নাকচ হলেই উচ্ছেদঃ শিশুদের নিয়েও কঠোর অবস্থানে ব্রিটিশ সরকার

রেকর্ড পতনের পরও মাঝারি মেয়াদে যুক্তরাজ্যে অভিবাসন বাড়ার আভাস

ইউক্রেনে আটকে পড়া একজন বাংলাদেশিকে উদ্ধার করল ভারত

অনলাইন ডেস্ক