20.4 C
London
September 20, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

‘আত্মগোপনে’ থেকেই জমি বিক্রি করলেন নাঈমুল ইসলাম খান

ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘আত্মগোপনে’ থাকা অবস্থাতেই জমি বিক্রি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব সাংবাদিক নাঈমুল ইসলাম খান।

ইতোমধ্যে তার বিরুদ্ধে রাজধানী ঢাকা, বগুড়া ও রংপুরে হত্যা মামলা দায়ের হয়েছে। নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী-সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

তবে এর মধ্যেই কমিশনের মাধ্যমে সাফ কবালা (জমি, ফ্ল্যাট বা প্লট কেনা-বেচা) দলিল করে জমি বিক্রি করেছেন নাঈমুল ইসলাম খান।

সূত্র জানিয়েছে, গতকাল বুধবার ও গত রোববার তিনি কুমিল্লার কান্দিরপাড় মৌজার বাগিচাগাঁও এলাকায় জমি বিক্রি করেন। একটি অংশের পরিমাণ এক দশমিক ৭৫ শতাংশ ও অন্যটির পরিমাণ দুই শতাংশ।

যোগাযোগ করা হলে কুমিল্লা সদর ভূমি অফিসের সহকারী খোসনেহার গণমাধ্যমকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

এম.কে
০৬ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

সিলেটের জৈন্তাপুরে উদ্ভাবিত ‘বারি গোল মরিচ-১’: বিশ্বের সবচেয়ে ঝাল ও দামি মরিচ

ফিফা বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

বিশ্বের জনপ্রিয় সিনেমার তালিকায় জায়গা করে নিল ‘বরবাদ’