TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ইউক্রেনের হাতপাতালে রাশিয়ার হামলায় শিশুসহ নিহত ৩

প্রসূতি ও শিশুদের হাসপাতালে রাশিয়ার বিমান হামলায় একজন শিশুসহ তিনজন নিহত হয়েছেন। ব্ৃহস্পতিবার (১০ মার্চ) ইউক্রেনীয় কর্ত্ৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি।

 

জানা যায়, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের দখল হয়ে যাওয়া শহর মারিওপোলের প্রসূতি ও শিশু হাসপাতালে এ হামলাটি ঘটেছে।

 

শহরের ডেপুটি মেয়র সার্গেই অরলভ জানিয়েছেন, বুধবার রুশ বাহিনী যে প্রসূতি ও শিশু হাসপাতালে বোমা হামলা চালিয়েছিল, সেখানে এক শিশুসহ তিনজন মারা গেছেন। ওই হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে গর্ভবতী নারীও ছিলেন।

 

সার্গেই অরলভ বলেন, আমি পুরোপুরি নিশ্চিত যে তারা এই হাসপাতালের বিষয়ে জানতো। শহরে এ নিয়ে তৃতীয় হাসপাতাল ধ্বংস করল তারা।

 

তিনি বলেন, আগের দিন ৩০০ শয্যা বিশিষ্ট একটি কোভিড হাসপাতাল ও রক্তের নমুনা সংগ্রহ কেন্দ্রে বোমাবর্ষণ করে রাশিয়া।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ইউক্রেনে অভিযান শুরু হওয়ার পর থেকে দেশটির স্বাস্থ্য সেবা কেন্দ্রে পৃথকভাবে অন্তত ১৮টি হামলা হয়েছে।

 

১০ মার্চ ২০২২
এনএইচ

আরো পড়ুন

লন্ডনে মুসলিম চ্যারিটি দৌড়ে নারীদের নিষিদ্ধকরণে ক্ষোভঃ সরকারের নজরদারি শুরু

যুক্তরাজ্যসহ ইইউর বাইরের দেশের জন্য ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞা

যুক্তরাজ্যে শুকনো ফুল ফেলতে ভুল বিন ব্যবহার নয়ঃ বাসিন্দাদের সতর্ক করলেন পরিচ্ছন্নতাকর্মী